নিউজ

১৭ই জুনের আগে খুলছে না স্কুল-কলেজ, বড়সড় ঘোষনা নবীন পট্টনায়েক সরকারের

ওড়িশা : ভারতের মধ্যে প্রথম ওড়িশা রাজ্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হল। ওড়িশা সরকার আগামী ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হবে বলে করেছে। দেশের প্রায় সব রাজ্যই চায় লকডাউনের সময়সীমা বাড়ানো হোক। এবার ওড়িশা সরকার সর্বপ্রথম এই সিদ্ধান্ত নিলো। ওড়িশা সরকার কেন্দ্রকেও একই সিদ্ধান্ত নেবার প্রস্তাব দিয়েছেন।

এছাড়া ১৭ জুন পর্যন্ত ওড়িশার সমস্ত স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে। আর তার সাথে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ট্রেন ও বিমান বন্ধ রাখার আবেদন জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কোরোনাভাইরাস গত ১০০ বছরের ও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় বিপদ। মানুষকে একসাথে দৃঢ়বদ্ধভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এর সাথে বিবৃতিতে আরও বলা হয়েছে যে ঈশ্বর জগন্নাথের আশীর্বাদে এই খারাপ দিন কেটে যাবে বলে তারা মনে করছেন। এদিকে কেন্দ্রের তরফ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা না হলেও লকডাউন যে বাড়তে পারে সেটার ইঙ্গিত পাওয়া গেছে। প্রধানমন্ত্রীও লকডাউন বাড়তে পারে বলেছেন। তার সাথে দেশবাসীকে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও বলেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026