নিউজ

করোনা আতঙ্ক থাবা বসালো কলকাতার যৌনপল্লীতে

শ্রেয়া চ্যাটার্জি – পুরুষরা নিজেদের কামনা-বাসনা চরিতার্থ করার জন্য পতিতালয়ে যান। তাদের দানেই এখানকার মহিলাদের জীবন নির্বাহ হয়। এদের দেখে ভ্রু কুঁচকোবেনা, এদের মধ্যে বেশিরভাগই অনিচ্ছায় এখানে এসে পড়েন। কলকাতার সোনাগাছি, বৌবাজার, কালীঘাট, খিদিরপুর সমস্ত পতিতালয় গুলি আজ ফাঁকা। গোটা ভারতের এবং এশিয়ার বৃহত্তম পতিতালয় সোনাগাছিতে যেখানে গড়ে প্রায় ৩০ থেকে ৪০ জন পুরুষের সমাগম ঘটত, আজ সেখানে ফাঁকা, একটি মানুষও নেই।

যারা এদেরকে খারাপ চোখে দেখেন তারা একবারও ভেবেছেন এই মানুষ গুলোর কি অবস্থা! এরাও তো পেটের টানে এই সমস্ত কাজ করতে বাধ্য হয়। এদেরকে যারা কুনজরে দেখেন তাদের অনেকেই তথাকথিত শিক্ষিত সমাজের মানুষ। ছোটবেলায় বাবা মা হয়তো অভাবের তাড়নায় কাউকে বিক্রি করে দিয়েছিল, তারপরে হাত ফিরতে ফিরতে তার জায়গা হয়েছে এই জায়গায়। শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বজুড়ে যৌনপল্লীগুলি আজ সংকটে রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার একমাত্র ওষুধ হলো সামাজিক দূরত্ব বজায় রাখা। সেই কারনে যৌনপল্লী গুলির ওপরে বিশেষ করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র যৌনকর্মীরা নয় , আতান্তরে পড়েছেন রূপান্তরকামী মানুষগুলো।

রাতের সূর্য যখন অস্ত যায়, তখন এই সমস্ত জায়গায় নতুন করে কাজ শুরু হয় রাতের অন্ধকারে। এটাই এদের একমাত্র রুটি-রোজগারের জায়গা। এই মানুষগুলোর দিকে কুনজরে তাকানোর আগে একবার ভাববেন দুর্গা প্রতিমা গড়ার জন্য কিন্তু এই পতিতালয়ের মাটি লাগে। যখন ভগবান স্বয়ং এদেরকে খারাপ নজরে দেখেন না, তখন আপনি কেন দেখবেন? করোনা ভাইরাস আমাদেরকে দিয়েছে অনেক কিছু। একবার ভাববেন, আজ বাড়িতে বসেই আপনি সময় পাচ্ছেন সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে একটু হলেও চিন্তা করার। যা বোধ হয় প্রত্যেকটা সচেতন নাগরিকের জন্য ভীষণ দরকার।

উন্নতির শিখরে উঠতে উঠতে আমরা বড্ড স্বার্থপর হয়ে পড়েছিলাম। শুধু নিজে উন্নতি করব, নিজের সন্তানকে লেখাপড়া করাবো, নিজে বড় মাইনের চাকরি পাব। কিন্তু আজ আমাদের হাতে সময় আছে, আমরা একটু ভাবি অন্যের কথা। সকলে মিলে আমরা যদি সকলের কথা ভাবি তাহলে দেখবেন বাড়িতে বসে গৃহবন্দী দশা টা মাঝেমধ্যে খুব ভালো লাগবে এবং মনও মাঝে মধ্যে আনন্দে ভরে উঠবে। নিজেকে একজন সুস্থ দেশের সচেতন নাগরিক বলে মনে হবে। আর একটা কথা ভাববেন, আপনি একা নয়, সমস্ত বিশ্ব লড়াই করছে করোনা ভাইরাস এর বিরুদ্ধে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026