বলিউড

জন্মদিনে ‘দাদাজি’র জন্য কী বার্তা দিল ছোট্ট আরাধ্যা, জানুন

৭৮-এ পা দিয়েছেন বিগ বি। ১১ ই অক্টোবর ছিল কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন। আর জন্মদিন মানেই উপহারের পালা। বিগ বি যে গুচ্ছের উপহার পাবেন তা খুবই স্বাভাবিক। পরিবারের মানুষদের থেকে উপহার নেওয়ার পাশাপাশি অগণিত ভক্তদের থেকে একগুচ্ছ উপহার পেয়েছেন বিগ বি।

এই বছর করোনা আবহয়ের জন্য সেইরকম অতিরঞ্জিত কোন অনুষ্ঠানের আয়োজন করেননি বর্ষীয়ান অভিনেতা ও তাঁর পরিবার। তবে বহু ভক্তের শুভেচ্ছায় ধন্য বিগ বি।

এখনও পর্যন্ত তিনি যা উপহার পেয়েছেন, তাঁর মধ্যে সেরা হল এক ভক্তের দেওয়া উপহার। এই ভক্তের নাম দিব্যেশ, যিনি ১৯৯৯ সাল থেকে অমিতাভের সমস্ত ছবি সংগ্রহ করে এসেছেন। প্রায় দুই দশক ধরে প্রিয় অভিনেতার ছবি সংগ্রহ করছেন তিনি। শুধু ছবি সংগ্রহতেই থেমে থাকেননি দিব্যেশ। অমিতাভের জন্মদিন উপলক্ষে এদিন দিব্যেশ ১১টি চারাগাছ রোপণ করেছেন। এছাড়াও পরিবারের সবাই মিলে অঙ্গদানের প্রতিশ্রুতিও দিয়েছেন।

এদিকে ছোট্ট আরাধ্যা প্রিয় দাদাজির জন্য একটি ছবি পোস্ট করে লিখেছেন, “Love you always Dadaji Happy Birthday Dearest Dadajiiiii”

এ ছাড়াও অজয় দেবগণ, অনুষ্কা শর্মা, ভিকি কৌশল, ক্যাটরিনা কইফের মতো তারকারাও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অমিতাভকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026