কেশপুর: ফের উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরকেশপুর এলাকা। বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটেছে সেখানে। অভিযোগের তির তৃণমূলের দিকে। রবিবার রাতে কেশপুরের আনন্দপুর থানার অন্তর্গত রাজারভাঙা গ্রামে ঘটনাটি ঘটেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এলাকাবাসীরা অভিযোগ করেছে যে, স্থানীয় তৃণমুল বুথ সভাপতি শেখ নাসিরের নেতৃত্বে এক দল তৃণমূল কর্মী বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। রাতভর চলে এই বোমাবাজি। জেলার বিজেপি সহ-সভাপতি শিবু পাণিগ্রাহী অভিযোগ করেছেন যে, কয়েকদিন আগে হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সভায় ভিড় দেখে ভয় পেয়ে তৃণমূল-কংগ্রেস এই কান্ড ঘটিয়েছে। যদিও এই বোমাবাজির ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। তবুও ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের সৃষ্টি হয়েছে সকলের মধ্যে।
যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল-কংগ্রেস। কেশপুরের তৃণমূল নেতা মহম্মদ রফিক পাল্টা দাবি করে বলেছেন, ‘বিজেপি একটা নাটুকে দল। ফাঁকা জায়গায় নিজেরাই বোমা ফেলে সকলের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে এবং আমাদের ওপর অভিযোগ করছে।’ এভাবেই কার্যত কেশপুরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ আরও একবার প্রকাশ্যে এসেছে, তা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…