নিউজ

মুম্বইয়ে বিরাট বিদ্যুৎ বিপর্যয়, বন্ধ ট্রেন, অচল ট্রাফিক সিগন্যাল

মুম্বই: সোমবার মানেই সপ্তাহের শুরু। আর সপ্তাহের শুরুতেই কাজের ব্যস্ততা। ছুটি শেষে আবার কাজে ফিরে আসা। আর সপ্তাহের শুরুতেই কার্যত থমকে গেল বাণিজ্যনগরী মুম্বই। বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে বাণিজ্যনগরীতে। যার ফলে জীবনযাত্রা কার্যত থমকে গিয়েছে।

জানা গিয়েছে, মুম্বই, নবি মুম্বইয়ের গোটা এলাকা কার্যত বিদ্যুৎ বিচ্ছিন্ন। গ্রিট বিকল হয়ে যাওয়ার ফলে চরম বিপর্যয়ের মুখে গোটা বাণিজ্যনগরী। শুধু শহরে নয় মুম্বইয়ে শহরতলিতেও এর প্রভাব পড়েছে। কার্যত ট্রেন চলাচল বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্তব্ধ হয়ে গিয়েছে। কাজ করছে না কোনও রাস্তারই ট্রাফিক সিগন্যাল। তাই লাখো লাখো গাড়ি কার্যত রাস্তায় বেসামাল হয়ে দাঁড়িয়ে পড়েছে।

মুম্বইয়ের বিদ্যুৎ দপ্তর বা BEST-এর তরফ থেকে জানানো হয়েছে যে, টাটার গ্রিড বিকল হয়ে যাওয়ার ফলে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে গোটা মুম্বই শহরে। যার ফলে লক্ষ লক্ষ শহরবাসী কার্যত নাকাল হয়ে পড়েছে। একই করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রের মুম্বই শহরে। তার ওপর এমন বিদ্যুৎ বিপর্যয়। হাসপাতালগুলিকে ইতিমধ্যেই BMC-র পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে, হাসপাতালগুলি যেন নিজেদের ব্যাকআপ বিদ্যুৎ এক্ষেত্রে সাপ্লাই করে।

খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই বিদ্যুৎ বিপর্যয়ের ফলে যে কেউ সমস্যায় পড়লে কন্ট্রোল রুমে অবাধে ফোন করতে পারে বলে জানানো হয়েছে। এই নম্বরগুলি হল, 022-22694727, 022-226947725 এবং 022-22704403।

কীভাবে এই বিদ্যুৎ বিপর্যয় থেকে বেরিয়ে আসা যায়, এখন সেই চেষ্টাই করা হচ্ছে। তবে খুব দ্রুত যে এই সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব, এমনটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026