চার দিন শুনানির পরেও নিষ্পত্তি হয়নি রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলার। গত তিন দিন ধরে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছিল আদালত গতকাল, সোমবার রাজীব মামলার চতুর্থ দিন ছিল কিন্তু সেদিনও তার শুনানি হয়নি।
আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে পূজাবকাশের আগে শেষ কাজের দিন। তাই আজ মঙ্গলবার কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমার এর আগাম জামিনের মামলায় রায়দান করা হবে বলে জানিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি শুভাশীষ দাশগুপ্ত ও শহিদুল্লা মুন্সীর বেঞ্চ।
কিন্তু আজকের রায়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সারদাকাণ্ডে এই মুহূর্তে রাজীব কুমারকে গ্রেফতার করতে পারবেন না সিবিআই। গ্রেফতার করলে সঙ্গে সঙ্গে জামিন মঞ্জুর হবে। রাজীব কুমারকে ৫০,০০০ টাকার বন্ড দিতে হবে। লাগবে ২ জন জামিনদারও।
এই রায় নিয়ে বিস্মিত সিবিআই। সূত্রের খবর, সিবিআই এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সিবিআইয়ের দাবি, রাজীব কুমার প্রভাবশালী হওয়ায় হেফাজতে না নিলে তদন্ত সঠিকভাবে করা যাবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…