ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : স্বাদ ও গুণের কারণে পেঁপে বিশ্বের একটি জনপ্রিয় ফল। পেঁপের মধ্যে রয়েছে প্রাকৃতিক ফাইবার, ভিটামিন এ, সি, কে ইত্যাদি। তবে এর উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক–
১) ক্যান্সারের ঝুঁকি কমায়: পেঁপের মধ্যে ক্যারোটিন রয়েছে যা ফুসফুস এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয়। এছাড়াও পেঁপেতে আরো অনেক পুষ্টি উপাদান রয়েছে।
২) কোলেস্টেরল কমায়: যাদের কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদের অবশ্যই পেঁপে খাওয়া উচিত। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার।
৩) ব্রণের দাগ দূর করে: মুখে ব্রণের কারণে যে দাগগুলি থেকে যায় সেই দাগ নিরাময় করতে পেঁপে খুবই কার্যকরী। এছাড়াও মুখের অন্যান্য দাগ দূর করতে এবং উজ্জ্বলতা বাড়াতেও পেঁপে সক্ষম।
৪) অর্শ এবং কৃমিনাশক: অর্শ বা জন্ডিস দূর করতে কাঁচা পেঁপের আঠা চিনি বা বাতাসার সঙ্গে খাওয়া উচিত।
৫) চুলের সমস্যা দূর করে: টক দইয়ের সঙ্গে পেঁপে মিশিয়ে যদি চুলে মাখা যায় তবে চুল উজ্জ্বল হয়। এছাড়াও উকুন দূর করতে পেঁপের আঠা সাত আট চামচ জলে মিশিয়ে লাগাতে হবে।
৬) হৃদ রোগ থেকে রক্ষা করে: পেঁপেতে ভিটামিন এ, সি ও ই রয়েছে যা কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
৭) দৃষ্টিশক্তি রক্ষা করে: চোখ ভালো রাখতে প্রতিদিন তিনবার করে পেঁপে অবশ্যই খাওয়া উচিত।
৮) ত্বকের যত্ন নেয়: প্রতিদিন পাঁকা পেঁপের সাথে মধু ও টক দই মিশিয়ে মুখে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
৯) হজমে সাহায্য করে: যাদের বদহজমের সমস্যা রয়েছে তাদের প্রতিদিন অবশ্যই পাঁকা পেঁপে খাওয়া উচিত। এটি আমাদের হজম প্রক্রিয়াকে ভালো রাখে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…