ভাইরাল & ভিডিও

কাটাপ্পার মেয়ের সামনে ব্যর্থ সুন্দরীরা, সৌন্দর্যের নিরিখে সবাইকে পেছনে ফেলবে

আমাদের মাঝে দক্ষিণী ছবি এবং তাদের অভিনেতারা বেশ পরিচিত, তা বলাই বাহুল্য। বাহুবলি ছবির সূত্র ধরেই দক্ষিণী অভিনেতা সত্যরাজ এক বিপুল জনপ্রিয়তা পেয়েছেন ভারতের দরবারে। ছবিতে কাটাপ্পার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। আর বলাই যায় এই চরিত্র দর্শক মাঝে তাকে মনে রেখে দেওয়ার অন্যতম কারণ। তবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও স্বনামধন্য অভিনেতা সত্যরাজ। সবমিলিয়ে দেখতে গেলে প্রায় ২০০’টির উপর ছবিতে অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, বলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’এ শাহরুখ খানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল সত্যরাজকে।

জন্মসূত্রে তার নাম রাঙ্গারাজ সুব্বা। তবে পরে অভিনয় জগতে আসার পর নিজের নাম পরিবর্তন করে সত্যরাজ রাখেন তিনি। সত্যরাজ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় প্রযোজক মাধ্যমপট্টি শিবকুমারের ভাইয়ের মেয়ে মাহেশ্বরীকে বিয়ে করেছিলেন। তাদের মেয়েও নাম দিব্যা। তবে তিনি কোনভাবেই এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। ফিল্ম ইন্ডাস্ট্রির উপর তার কোনো আগ্রহ কিংবা আকর্ষন নেই। তিনি পেশায় একজন সমাজসেবী। তার নিজস্ব একটি সংস্থাও রয়েছে।

উল্লেখ্য, সত্যরাজের মেয়ে দিব্যা তিনি পেশাগতভাবে একজন নিউট্রিশনিস্ট। এর পাশাপাশি তিনি একজন সমাজসেবীও বটে। তিনি মাদ্রাস বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পর ইউএসএ থেকে নিউট্রিশন নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি নিজেই একটি এনজিও চালান। যেখান থেকে বিনামূল্যে অসহায় পথশিশু ও মহিলাদের খাবার প্রদান করা হয়। বলাই বাহুল্য, অভিনেতার মেয়ে হয়েও তিনি একেবারে অন্য জগতের মানুষ। অসহায় মানুষদের জন্য মন কাঁদে তার।

জানা গেছে, দিব্যা সত্যরাজ অপুষ্ট বাচ্চাদের নিয়ে একটি চিঠিও লিখেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। খুব শীঘ্রই অপুষ্ট বাচ্চাদের নিয়ে একটি ডকুমেন্টরি ফিল্ম তৈরি করতে চলেছেন তিনি। তার কথায়, যেকোনো মানুষের সুস্বাস্থ্য তৈরি হয় সঠিক পুষ্টিগুণ সম্পন্ন খাবর খাওয়ার মাধ্যমে। শুরুর সময় থেকেই নিজের পরিবারের সদস্যদের সমর্থন পেয়েছেন তিনি। তার কাজকে সম্মান করেন তার পরিবারের সদস্যরা। নিজের মেয়ের এই কার্যকলাপ দেখে সত্যিই গর্বিত দক্ষিণী অভিনেতা সত্যরাজ।

Rahit Roy

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026