ঐশ্বর্যর কিছু শর্ত না মানতে পেরে ব্রেকআপ করেছিলেন সলমান খান, জানুন কী ছিল শর্তগুলি?

বলিউড প্রেমগুরু সলমান খানের বয়স প্রায় ষাটের ঘরে পৌঁছে গেলেও, এখনও অব্দি তিনি বিয়ে করার ইচ্ছাপ্রকাশ করেননি। যৌবন বয়সে একাধিক প্রেমের সাথে নিজের নাম জড়ালেও বিয়ের মন্ডপে তা কখনোই পৌঁছায়নি। সেই বিতর্কের মধ্যে অন্যতম একটি হল সালমান খান এবং অভিনেত্রী ঐশ্বর্য রায়ের প্রেমের গল্প। একসময় তাঁদের জুটি ছিল সুপার ডুপার হিট। তাঁদের ভালোবাসার উদাহরণ দেওয়া হত প্রত্যেক কাপেলকে। দুজনের মধ্যে এতটাই গভীর প্রেম ছিল যে কেউ কোনদিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি এই সম্পর্ক পরিণতি পাবে না। তবে বিচ্ছেদ কেন হয়েছিল, এই নিয়ে এখনও অব্দি অনেকের স্পষ্ট ধারণা নেই।

জানিয়ে রাখা ভাল, জনপ্রিয় বলিউড সিনেমা “হাম দিল দে চুকে সানাম” সিনেমায় কাজ করার সময় একে অপরের কাছে এসেছিলেন সালমান খান এবং ঐশ্বর্য রাই। তাঁদের মধ্যে এমন মিষ্টি সম্পর্কের গুঞ্জন রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে গিয়েছিল গোটা বলি ইন্ডাস্ট্রিতে। তবে খুব তাড়াতাড়ি তাদের এই সম্পর্ক শেষের পথে চলে আসে। কেন বিচ্ছেদ হয় এই নিয়ে অনেক মতভেদ থাকলেও জানা যায় ঐশ্বর্য রায়ের বেশকিছু শর্তের কারণে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পথ থেকে সরে দাঁড়াতে হয় বলিউড ভাইজানকে। শর্ত জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সালমান খান তখন তাঁর পুরো পরিবারের সাথে মুম্বাইয়ে বসবাস করতেন। অভিনেতার পরিবারের সাথে সময় কাটানো বেশ পছন্দের ছিল। কিন্তু শোনা যায় ঐশ্বর্য রায় বলিউড ভাইজানকে বিয়ের পর পরিবার ছেড়ে বেরিয়ে আসতে বলেছিলেন। এই নিয়ে তাদের মধ্যে সমস্যা শুরু হয় এবং ক্রমশ সম্পর্ক ফিকে হয়ে যায়। তবে এখানেই শর্ত শেষ নয়। জানা যায়, বিয়ের পর ঐশ্বর্য চেয়েছিল সালমান খান যাতে না তার ভাইয়ের ব্যবসায় টাকা বিনিয়োগ করে। এই শর্ত শুনে আরও বেশি রেগে গিয়েছিলেন বলিউড দাবাং।

ঐশ্বর্য রায়ের এই সমস্ত শর্ত সালমান খান মেনে নিতে পারেননি। পরিবার এবং ভাইকে ছেড়ে তিনি নিজের ভালোবাসাকে গুরুত্ব দেননি। এই সমস্ত শর্তের কারণে দীর্ঘদিন ধরে সালমান খান ও ঐশ্বর্যের মধ্যে মতভেদ চলেছিল। তবে মতভেদ থেকে জন্ম নেয় দূরত্ব এবং ক্রমেই তাদের সম্পর্কের রং ফিকে হয়ে যায়। শেষপর্যন্ত ২০০২ সালে এই বলিউড জুটির ব্রেকআপ হয়ে যায়।

BharatBarta Desk

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026