ফের ভাঙন তৃণমূলে। এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শিলিগুড়ির প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী। পুরভোটের আগে এইভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় যথেষ্ট চাপে শাসক দল। সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার কিছুক্ষণ আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন প্রাক্তন ওই কাউন্সিলর। শিলিগুড়ি পুরসভা এখন বামেদের দখলে থাকলেও কিছুদিনের মধ্যেই সেখানে ভোট হবে।
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর জয়দীপ নন্দী নিউ জলপাইগুড়ি এলাকায় শাসক দলের বিভিন্ন পদের দায়িত্বে ছিলেন। সেখান থেকেই তিনি বিজেপি জেলা সভাপতি প্রবীণ আগরওয়ালের হাত ধরে যোগদান করেন বিজেপিতে। বিজেপি জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল জানিয়েছেন, আরও কয়েকজন তৃণমূল কাউন্সিলর যোগাযোগ রাখছেন তার সাথে। তারাও খুব শীঘ্রই যোগ দেবে বিজেপিতে।
আরও পড়ুন : দার্জিলিংয়ে CAA-NRC নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপিতে যোগ দিয়ে জয়দীপ নন্দী বলেছেন, বাংলায় পরিবর্তন একমাত্র বিজেপিই আনতে পারে। তাই আমি বিজেপিতে যোগ দিলাম। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তোপ দাগেন বিজেপিতে যোগদান করে। সোমবার পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দার্জিলিংয়ে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে মিছিলও করবেন তিনি। এর মধ্যেই শিলিগুড়িতেই দলের এই ভাঙন আসন্ন পুরভোটের আগে তাকে যে যথেষ্টই চাপে রাখবে তা বলাই বাহুল্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…