নিউজ

সরকারি কর্মীরা NPR নিয়ে কার্যকরী ভূমিকা নিলে অ্যাকশন নেওয়া হবে, জানাল সরকার

কেরল : নিজের বক্তব্যে অনড় থেকে সিএএ, এনআরসির পর এবার এনপিআর যে কেরলে লাগু করা যাবে না তার দিকে একধাপ এগিয়ে নির্দেশিকা জারি কেরলের সরকার পিনারাই বিজয়ন। কেরলে কোন সরকারি কর্মী যদি এমপিঅার নিয়ে কার্যকরী ভূমিকা নেয় তাহলে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার।

ইতিমধ্যে কেরল দেশের প্রথম রাজ্য যে নাগরিকত্ব আইনের বিরোধিতায় বিধানসভার প্রস্তাব পাশ করিয়েছে এবং সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছে। এবার নয়া নির্দেশিকায় ডিসিপ্লিনারি অ্যাকশন এর পাশাপাশি এনপিঅার যে কার্যকর হবেনা সেকথাও সরাসরি জানিয়ে দেয় পিনারাই বিজয়নের সরকার এবং সেকথা কেন্দ্রের সেনসাস রেজিস্টার জেনারেলকে জানাতে চলেছে কেরল সরকার এবং এত বছর যেভাবে আদমশুমারি হয়েছে সেই পদ্ধতিতেই আদমশুমারি করা হোক বলে দাবি জানিয়েছে।

আরও পড়ুন : দার্জিলিংয়ে CAA-NRC নিয়ে মিছিল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এনআরসি ও সিএএ নিয়ে কেন্দ্রের বিরোধিতায় কেরলের পাশাপাশি রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও এনপিঅার লাগু করবেন না বলে জানিয়েছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পিনারাই বিজয়ন ও মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ও এনপিঅার এর কাজ শুরু করতে এই দুই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026