অফবিট

Viral : বিয়ে করতে গিয়ে কেঁদে লুটিয়ে পড়লেন পাত্র, ফেসবুকে ক্রমশ ভাইরাল এই ভিডিও

কৌশিক পোল্ল্যে: আপনাকে যদি প্রশ্ন করা হয় বিয়ের সময় কে বেশি কান্নাকাটি করে? আপনার স্বাভাবিক উত্তর হবে,‘পাত্রী’। কিন্তু এক্ষেত্রে হল ঠিক তার উলটোটা। বিয়ের পিঁড়িতেই কাঁদলেন পাত্র, রীতিমতো হাউহাউ করে কেঁদে পাত্রীর কোলে লুটিয়ে পড়লেন তিনি।

ফেসবুকে ক্রমশ ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিয়েতে শুভদৃষ্টি বিনিময়ের পরই চোখের জল ধরতে রাখতে পারলেন না পাত্র। সবটুকু আনন্দাশ্রুতে প্রকাশ করে, আবেগে ভেঙে পড়লেন তিনি। ‘মধুরেন সমাপয়ে’ কথায় এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে ঘুরছে নেটদুনিয়ায়। অবশ্য বিয়ের স্থান, কাল ইত্যাদি নিয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : (ভাইরাল ভিডিও) রানু মন্ডলের গানে সুর দিচ্ছে কুকুর

ভিডিয়োতে অনেক কমেন্ট করে এই যুগলকে শুভেচ্ছা জানাচ্ছেন। কিছুজনের বক্তব্য, “বহু বাধাবিপত্তি পেরিয়ে নিজের ভালোবাসার মানুষটিকে জয় করার যে আনন্দ, এ অশ্রু তারই প্রতিফলন।” অনেকে অবশ্য মজাচ্ছলে লিখেছেন, “এবার পাত্রের দুঃখের দিন শুরু হল, সেই ভেবেই তিনি আগাম কাঁদছেন।” তবে সকলের মতে, এটি ভালোবাসার জয়। শীতে বিয়ের মরশুমে এই মন ভালো করা ভিডিয়োটি রইল আপনার জন্য।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026