Today Trending News

Big Breaking : আজ রাত ১২ টা থেকে পুরো দেশে লকডাউন

করোনা ভাইরাস সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আজ রাত ১২ টা থেকে সম্পূর্ণ দেশে লকডাউন জারি হবে। আজ থেকে সম্পূর্ণ দেশের সব রাজ্য, জেলা, শহর, গ্রাম, অলি-গলিতে লকডাউন জারি থাকবে। আগামী ২১ দিন এই লকডাউন জারি থাকবে। অন্তত ১৪ এপ্রিল পর্যন্ত এটি বজায় থাকবে বলে তিনি জানিয়েছেন।

এই ২১ দিন না করলে ২১ বছর পিছিয়ে যেতে হবে বলে তিনি বলেছেন। তাই তিনি বার বার ঘরে থাকার আবেদন করেছেন। ঘরের বাইরে রাখা মানুষের একটা পদক্ষেপ সমগ্র দেশের জন্য ভয়াবহতা আনতে পারে। এটি এক ধরনের কার্ফু, যা জনতা কার্ফুর থেকেও বেশি কঠোর হবে। মানুষকে একজোট হয়ে এই লকডাউন মানতে হবে।এই ২১ দিন যদি ঘর থেকে না বেরিয়ে মেনে চলা যায় তাহলে তা সমগ্র দেশের জন্য, জাতির জন্য,প্রতিটি নাগরিকের জন্য এর থেকে ভালো কাজ আর কিছু হবে না।

প্রধানমন্ত্রী হাত জোর করে প্রত্যেকের কাছে এই ২১ দিন লকডাউন মানার জন্য আবেদন করেছেন। তবে সমস্ত জরুরি পরিষেবা এইসময় চালু থাকবে। দায়িত্বজ্ঞানহীন হলে বড় মূল্য চোকাতে হবে বলে তিনি জানিয়েছেন। আর এই লকডাউন না মানলে কঠোর শাস্তি প্রয়োগ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন। মোদী দেশের সমস্ত ডাক্তার, নার্স, প্যাথোলজিস্ট,স্বাস্থ্যকর্মী এদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026