ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

বড় ঘোষণা কেন্দ্রের, আগামী ৯০ দিন ডেবিট কার্ডে লাগবে না কোনো চার্জ

দেশ জুড়ে চলছে জরুরি অবস্থা, করোনা ভাইরাস ক্রমেই নিজের প্রভাব বিস্তার করছে। এমন জরুরি অবস্থায় লক ডাউন হয়ে গিয়েছে অনেক রাজ্যই। এমন পরিস্থিতিতে ডেবিট কার্ড হোল্ডারদের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ খুশির খবর দিলেন। তিনি আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ডেবিট কার্ড ব্যবহারকারীরা আপাতত তিন মাস যেকোনো ব্যাঙ্ক থেকে টাকা তুললে আলাদা করে কোনো চার্জ কাটা যাবে না। অর্থাৎ আর আলাদা করে কোনো টাকা কাটবে না।

এদিন সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী আরও জানান, আগে আধার কার্ড সংযোগের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত ধার্য করা থাকলেও তা আগামী ৩০ জুন পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন দেওয়ার শেষ দিন বাড়ানো হল ২০২০ সালের ৩০জুন পর্যন্ত। সুদের হার ১২ শতাংশ থেকে কমিয়ে করা হলো ৯ শতাংশ করা হল দেরিতে পেমেন্টের ক্ষেত্রে।

দেশে চলছে জরুরি অবস্থা, তার মাঝেই অর্থমন্ত্রীর একাধিক ঘোষণা। ‘সবকা কা বিশ্বাস’ প্রকল্পের জন্য সময়সীমা বাড়িয়ে করা হল আগামী ৩০ জুন পর্যন্ত। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ভারতে করোনায় মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ৯। ইতিমধ্যেই ভারতের বেশিরভাগ রাজ্যেই লকডাউন জারি করা হয়েছে। কিছু এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ছাড়া আর সবরকমের দোকানই বন্ধ প্রায় সমগ্র দেশ জুড়েই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026