করোনা ভাইরাস সংক্রমণ পরীক্ষা করার জন্য এবার বিশেষ টুল নিয়ে এলো রিলায়েন্স জিও কর্তৃপক্ষ। হাসপাতালে যে পরিমাণ মানুষের ভীড় সেই পরিস্থিতিতে মানুষকে সচেতন করার জন্যই এটি চালু করা হয়েছে বলে জানা গেছে। এই টুলটির নাম মাই জিও করোনাভাইরাস টুল।
যেটি পাওয়া যাবে মাই জিও অ্যাপ এবং জিও.কম অফিশিয়াল ওয়েবসাইটে। এখানে এমন এক সুবিধা পাওয়া যাবে যেখানে থাকবে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে পরীক্ষা করার সুযোগ। ফলে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়বে অনেক সহজেই, এমনটাই দাবী করছে জিও কর্তৃপক্ষ। যদিও এখন শুধুমাত্র ইংরেজি ভাষাতেই এই সুবিধা পাওয়া যাচ্ছে তবে খুব তাড়াতাড়ি হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও এটি উপলব্ধ হবে।
এর মাধ্যমে বিভিন্ন প্রশ্নোত্তরের সাহায্য নিয়ে গ্রাহকেরা জানতে পারবেন তাদের কোনো শারীরিক ব্যবস্থা নিতে হবে কিনা। ফলে মানুষের আতঙ্ক অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এর জন্য মাইজিও অ্যাপটি ডাউনলোড করতে হবে গ্রাহকদের। উল্লেখযোগ্য ব্যাপার হলো জিও গ্রাহকেরা ছাড়াও ভোডাফোন-আইডিয়া এবং এয়ারটেল গ্রাহকেরাও মাই জিও অ্যাপটি ডাউনলোড করে এই টুলের সুবিধা উপভোগ করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…