দেশ

বড়ো খবর, ভ্যাকসিনেশন এর দ্বিতীয় পর্যায়ে করোনা টিকা নেবেন প্রধানমন্ত্রী

করোনা ভ্যাকসিনেশন ড্রাইভের দ্বিতীয় পর্যায়ে এবারে ভ্যাকসিন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজকেই এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল।গত সপ্তাহে ভারতে শুরু হয়েছিল করোনার ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি। আর, এই কর্মসূচিতে দেশের সমস্ত মুখ্যমন্ত্রীর আসন গ্রহণ করতে পারবেন।

গত ১৬ জানুয়ারি এই ভ্যাকসিন ড্রাইভ শুরু হয়েছিল এবং প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রথমে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। ভারতের কাছে রয়েছে করোনাভাইরাস এর সঙ্গে লড়াইয়ের জন্য দুইটি অস্ত্র। একটি হলো সেরাম ইনস্টিটিউটের কোভি শিল্ড এবং অপরটি হলো ভারত বায়োটেক এর কোভ্যাকসিন। এই দুটি ভ্যাকসিন ভারতের জনগণকে দেওয়ার প্রস্তুতি নিয়েছে ভারত সরকার।

দ্বিতীয় পর্যায়ে ৫০ ঊর্ধ্ব সমস্ত মানুষ যাদের কো মরবিডিটি রয়েছে তারা করণা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। যে সমস্ত সাংসদ এবং বিধায়ক এর বয়স ৫০ বছরের বেশি তারা এই পর্যায়তে করোনা ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন এখনই করোনা ভ্যাকসিন নিয়ে তাড়াহুড়ো করার কোনো কারণ নেই, দ্বিতীয় পর্যায়তে সকলে এক এক করে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

হরিয়ানা, বিহার এবং উড়িষ্যার মত রাজ্যের মুখ্যমন্ত্রী রা ঘোষণা করেছেন সমস্ত সাংসদ এবং বিধায়ক এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ কে প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে বিচার করা উচিত। তবে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, একে একে সকলকে ভ্যাকসিন দেওয়া হবে, কেউ যেন তার সময়ের আগে ভ্যাকসিন গ্রহণ না করেন।

দ্বিতীয় পর্যায়তে ৫০ বছরের উর্ধ্বে মানুষজনকে ভ্যাকসিন দেওয়া হবে। সেই মতই এই দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সহ মন্ত্রী মন্ডলের আরো অনেকেই। এছাড়াও সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই পর্যায়ে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন বলে জানা যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026