আইপিএল ১৩ খেলা হবে ভারতের মাটিতে, প্রস্তুতি শুরু করছে বিসিসিআই
ভারতীয় বোর্ড সভাপতি নির্বাচিত হয়ে প্রথম সাংবাদিক সম্মেলনেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন তার প্রথম কিছু গুরুত্বপূর্ণ কাজ গুলোর মধ্যে অন্যতম একটি হলো ঘরোয়া ক্রিকেটের জন্য কিছু করা। এই একই কথা তিনি তাঁর একটি জনপ্রিয় রিয়েলিটি শো “দাদাগিরি” র স্পেশাল এপিসোড এ খেলতে আসা অভিনেতা কাঞ্চন মল্লিকের প্রশ্নের উত্তরেও বলেন।
বিসিসিআই জাতীয় দলে খেলা ক্রিকেটারদের তিনটি বিভাগে বিভক্ত করে বাৎসরিক ভাতা প্রদান করে থাকে। জানা যাচ্ছে সেইরকম ভাবেই ১০০০ জন প্রথম শ্রেণীর ক্রিকেটারদের নিয়ে বোর্ড একটি প্যানেল তৈরি করতে চলেছে যাদের বাৎসরিক ভাতা প্রদান করা হবে। গাঙ্গুলী বলেন “প্রথম শ্রেণীর ক্রিকেটারদের জন্য আমরা একটি সিস্টেম আনতে চলেছি। বিসিসিআই এর নবনির্বাচিত অর্থ মন্ত্রককে এ বিষয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি করতে বলেছি। আশা করি আগামী দু-সপ্তাহের মধ্যে তা সম্পন্ন হবে”।
বর্তমানে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটাররা তাদের ম্যাচ খেলার উপর নির্ভর করে বাৎসরিক প্রায় ২৫-৩০ লক্ষ টাকা পায়। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন ম্যাচ-ফি হিসেবে দৈনিক ভাতা বাদে ৩৫০০০ টাকা প্রতিদিন দেওয়া হয়। এছাড়াও বিসিসিআই এর সম্প্রচার স্বত্ত্ব থেকে অর্জিত রাজস্বের ১৩ শতাংশ ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে বিতরণ করা হয়ে থাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…