পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচন নিয়ে প্রস্তুতি তুঙ্গে বিজেপির। তিন কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে দু জায়গার প্রার্থী চূড়ান্ত করে ফেলল গেরুয়া শিবির। শাসকদল তৃণমূল এখনও এ বিষয়ে কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারলেও প্রার্থী বাছাই করে প্রথম রাউন্ডে কয়েক কদম এগিয়ে গেলো বিজেপি এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
সূত্রের খবর, খড়গপুর সদর কেন্দ্রের প্রার্থী হিসেবে শহর সভাপতি প্রেমচাঁদ ঝাঁ এবং করিমপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের নাম চূড়ান্ত। এখন শুধু অপেক্ষা কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদনের। যদিও এ বিষয়ে জয়প্রকাশ মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই।
তিনি এও জানান, বিজেপি যেহেতু সর্বভারতীয় দল তাই প্রার্থী কেন্দ্রীয় কমিটি ঠিক করবে। আর প্রার্থী ঠিক হলে তা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সূত্রের খবর, ভাইফোঁটার পরপরই নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি। যদিও কালিয়াগঞ্জ নিয়ে এখনও কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেনি গেরুয়া শিবির। প্রসঙ্গত, আগামী ২৫ শে নভেম্বর খড়গপুর সদর, করিমপুর ও কালিয়াগঞ্জ এই তিন কেন্দ্রে উপনির্বাচন দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…