Image source : IANS
সুপ্রিমকোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর স্থলাভিষিক্ত হতে চলেছেন শরদ অরবিন্দ বোবদে। বর্তমান প্রধান বিচারপতির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ নভেম্বর। সূত্রের খবর, তার পর দিনই অর্থাৎ ১৮ নভেম্বর দেশের ৪৭ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বোবদে। এই সংক্রান্ত নির্দেশিকায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ইতিমধ্যে স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।
নাগপুর জাত এই বিচারপতির বর্তমান বয়স ৬৩ বছর। বর্তমানে সুপ্রিমকোর্টের বর্ষীয়ান বিচারপতিদের মধ্যে অন্যতম তিনি। এর আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব সামলেছেন তিনি। প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ অক্টোবর সুপ্রিমকোর্টের বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ দায়িত্ব গ্রহণ করেছিলেন। মাঝখানে তাঁকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তবে নিজের কাজে অবিচল থেকে আগামী ১৭ নভেম্বর কার্যকালের মেয়াদ শেষ করছেন তিনি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…