দিল্লি : ভাইফোঁটায় দিল্লির বোনেদের প্রতি দাদা হিসেবে মুখ্যমন্ত্রীর উপহার। দিল্লির বুকে মহিলাদের জন্য মিলবে নিখরচায় বাসের পরিষেবা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক ঘোষণায় একথা জানিয়েছেন। আজ ভাইফোঁটার দিনে এই পরিষেবার সূচনা করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। একই সাথে মহিলাদের নিরাপত্তার স্বার্থে বাসে মার্শাল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার।
জানা গেছে, দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ডিটিসি) অধীনে থাকা বাসে এই পরিষেবা পাওয়া যাবে। তবে এর জন্য একটি বিশেষ ধরনের ‘গোলাপি টিকিট’ সংগ্রহ করতে হবে যাত্রীদের। ডিটিসি জানিয়েছে, প্রতিদিন দিল্লিতে বাসে যাতায়াত করা ৪.৪ মিলিয়ন যাত্রীর মধ্যে প্রায় ৩৫ শতাংশ মহিলা। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘মঙ্গলবার ভাইফোঁটার দিন দিল্লিতে মহিলাদের নিখরচায় বাস পরিষেবার সূচনা করবে আপ সরকার। একই সাথে মহিলাদের সুরক্ষায় নিয়োগ করা হবে মার্শাল।’ আপ এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দিল্লিবাসী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…