দারিদ্রতা দূরীকরণে এবার নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবারে চাল, ডাল, চিনির মতো সহজে অর্থাৎ অল্প দামে রেশন দোকানে পাওয়া যেতে পারে মাছ, মাংস, ডিম। দুস্থ মানুষেরা যাতে অল্প দামে তাদের শরীরে প্রোটিনের চাহিদা মেটাতে পারে সেই জন্য এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
রেশন দোকানে চাল তেল নুন চিনি ইত্যাদি বিক্রি করার জন্য ভর্তুকি সমেত সরকারের অতিরিক্ত ১.৮৪ লাখ কোটি টাকা খরচ হয়। ভর্তুকি সমেত মাছ, মাংস, ডিম বিক্রি করলে সরকারের খরচ আরো বেড়ে যাবে, তাই এই পরিকল্পনা করতে শুরু করেছে নীতি আয়োগ।
নীতি আয়োগ এর সদস্য রমেশচন্দ্র বলেছেন, এখন শিশুদের জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা বেড়ে গেছে অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে শরীর ক্ষতিগ্রস্থ হচ্ছে। উল্টোদিকে শরীরের উপযুক্ত প্রোটিন, ফ্যাট এগুলো কিছুই শরীরে প্রবেশ করছে না। ছোটবেলা থেকেই নানান রকম রোগে শিশুরা আক্রান্ত হচ্ছে, এই জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা কে দূর করার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…
মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…
LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…
আবেদন করেও এখনও অনেকেই যুবসাথীর টাকা পাননি—এই নিয়ে রাজ্যজুড়ে বাড়ছে উদ্বেগ। অনেকেই চিন্তায় পড়েছেন, আদৌ…
আন্তর্জাতিক অস্থিরতার প্রভাব পড়েছে সোনার বাজারে। একদিনেই সোনার দামে বড় উত্থান দেখা গেছে, যা ক্রেতা…
সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা গেল, প্রায় ১৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।…