নিউজ

এবারে হবে নিয়মিত নজরদারি, ময়দানে দুর্নীতি বন্ধ করতে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

পঞ্চায়েতের কাছে দুর্নীতি বন্ধ করতে এবারে বড় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। নিয়মিত নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে। এই কাজে নবান্ন ডিভিশনাল কমিশনার জেলাশাসক মহকুমা শাসক এবং বিডিওদের কাজে লাগাতে চাইছে নবান্ন। সরকারি নির্দেশ অনুযায়ী ত্রিস্তরীয় পঞ্চায়েত চালু করে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করে রিপোর্ট পেশ করবেন তারা। এজন্য ইতিমধ্যেই একটি পোটাল তৈরি করা হয়েছে এবং নবান্ন থেকে সারা রাজ্যে এই পোর্টালের মাধ্যমেই হবে নজরদারি।

শুক্রবার রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন ডিভিশনাল কমিশনার এবং জেলা শাসকদের চিঠি দিয়ে এই বিষয়ে অবগত করে দিয়েছেন। এই চিঠিতে পরিদর্শনের কাজ নিয়ে পরিষ্কার করে বলা হয়েছে কোন পদমর্যাদার আধিকারিককে কি কি করতে হবে, এবং প্রত্যেককেই কোটাল এর মাধ্যমে সময় মত রিপোর্ট এবং একশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে। এই সমস্ত কিছুর মাধ্যমে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত সহ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় নজরদারি নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার।

ইতিমধ্যেই পঞ্চায়েতের কাজ বিশেষ করে ১০০ দিনের গ্রামীন কর্মসংস্থান প্রকল্প নিয়ে বিস্তর ভুয়ো খরচ এর অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে।। কেন্দ্রীয় সরকার গত ডিসেম্বর থেকে এই প্রকল্পের বরাদ্দ বন্ধ করে দিয়েছে। ফলে গত আর্থিক বছরে এই প্রকল্পে কাজ করার জন্য শুধু মজুরি বাবদ ছ হাজার কোটি টাকার বেশি পাওনা হয়ে রয়েছে রাজ্য সরকারের। চলতি আর্থিক বছরের প্রথম পাঁচ মাস কেটে গেলেও এই প্রকল্পের কোন টাকা পাওয়া যায়নি। উপরন্তু পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রকল্পে খরচ নিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রকে তরফ থেকে অফিসার পদমর্যাদার আধিকারিকদের প্রতিনিধি দল রাজ্যে পরিদর্শনে এসেছে। প্রায় এক মাস ধরে তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে বিভিন্ন রিপোর্ট তৈরি করেছে এবং তারা প্রধানমন্ত্রীর দপ্তরকে দিয়েছে। রাজ্যকেও পঞ্চায়েতের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বেআইনি খরচের কথা জানিয়ে থানায় এফআইআর করা এবং এই টাকা উদ্ধার উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026