ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এমপ্লয়মেন্ট, পাবলিক না ভলেন্টারি? কোন প্রভিডেন্ট ফান্ড আপনার জন্য সেরা? জানুন সব খুঁটিনাটি

এই মুহূর্তে বিনিয়োগকারীদের জন্য ভারত সরকার নিয়ে এসেছে তিন তিনটি ভালো যোজনা। এখানে বিনিয়োগ করলে আপনারা সুরক্ষিতভাবে ভালো রিটার্ন পেয়ে যাবেন। এই তিনটি যোজনা হল এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এবং ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড। এই সমস্ত স্কিমে বিনিয়োগ করলে আপনারা পেয়ে যাবেন একটা মোটা টাকা রিটার্ন। এছাড়াও এই তিনটি যোজনায় বিনিয়োগ করলে আপনারা পেয়ে যাবেন ট্যাক্স ছাড়ে সুবিধা। এই কারণেই বেশি সময়ের জন্য বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছে এই ধরনের প্রভিডেন্ট ফান্ড যোজনা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

এই তিনটি ফান্ডে আলাদা আলাদা ধরনের সুবিধা আপনি পেয়ে যাবেন। এর জন্য বিনিয়োগকারীদের তিনটি ফান্ডের মধ্যে যে কোন একটি ফান্ড বেছে নিতে হবে। তবে এই তিনটি ফান্ডের ক্রাইটেরিয়া আলাদা আলাদা রকমের। যারা চাকরি করেন তাদের বেতনের থেকে টাকা কাটা হয় এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেকোনো ব্যক্তি নিজেরাই খুলতে পারবেন। এক্ষেত্রে তারা চাকরি না করলেও হবে। অন্যদিকে ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগকারীরা নিজের ইচ্ছেমতো খুলতে পারেন এবং এর জন্য আলাদা কোন অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড এর একাউন্টে এই ফান্ডের বিনিয়োগ আপনারা করতে পারবেন।

সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডে চাকরিজীবী কর্মীদের নিজের বেতনের একটি অংশ এই প্রভিডেন্ট ফান্ড একাউন্টে জমা করতে হয়। এক্ষেত্রে কোম্পানির মালিক ইপিএফ অ্যাকাউন্টে কর্মীদের মতোই টাকা জমা রাখেন। এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপরে আপনারা সুদ পেয়ে যান। এছাড়াও ইপিএফ অ্যাকাউন্টের টাকার উপরে ট্যাক্স স্যারের সুবিধা পাওয়া যায়।

অন্যদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড সরকারের গ্যারান্টিযুক্ত একটি বিনিয়োগ যোজনা যেখানে ফান্ডে রিটার্নের পরিমাণ একেবারে ফিক্সড থাকে এবং ট্যাক্স ছাড়ের সুবিধা আপনি পেয়ে থাকেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ফান্ডে চাকরিজীবী ছাড়াও যারা সাধারন কাজ করেন তারাও কিন্তু বিনিয়োগ করতে পারেন। তবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কেউ কারো মালিক নয়। যেকোনো ব্যক্তি স্বেচ্ছায় এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায় এবং এখানে আপনারা সর্বাধিক ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন।

ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ড হলো এমন একটি স্বেচ্ছাবি নিয়োগ ব্যবস্থা যেখানে বিনিয়োগকারীরা নিজেদের ইচ্ছে অনুযায়ী বিনিয়োগ করতে পারেন। এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডে নিজেদের ইচ্ছা অনুযায়ী বিনিয়োগ করলে সেই টাকা ভলেন্টারি প্রভিডেন্ট ফান্ডে চলে যায়। কিন্তু এই টাকা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডে থাকা টাকার ১২ শতাংশ বিনিয়োগের থেকে আলাদা হয়। তবে বলেনভলেন্টারি প্রভিডেন্ড ফান্ডে আপনারা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ডের মতোই একই হারে সুদ পেয়ে যাবেন। তবে এই সুদের হার প্রতি বছর অন্তর পরিবর্তিত হতে পারে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026