নিউজ

এবার ক্ষতিপূরণ দেবে ১০ গুণ, রেলওয়ে দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য বড় ঘোষণা ভারতীয় রেলের

২০১২-১৩ আইন সংশোধন করে অবশেষে ভারতীয় রেল বড় পদক্ষেপ গ্রহণ করল। গত ১৮ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া সংশোধনী বৈঠকে রেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এবং তার পরিবারদের জন্য এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে রেলওয়ে অফ ইন্ডিয়া। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, বিভিন্ন সময় দেখা যায় ভারতীয় রেলের মাধ্যমে দুর্ঘটনা গ্রস্থ হন সাধারণ মানুষ। সেই দুর্ঘটনায় অনেকেই গুরুতর জখম কিংবা নিহত হন। তবে ক্ষতিপূরণ হিসেবে তাদের জন্য নামে মাত্র কয়েক হাজার টাকা প্রদান করত ভারতীয় রেল।

এবার সেই নিয়মে বড় পরিবর্তন করল রেলওয়ে অফ ইন্ডিয়া। জানলে অবাক হবেন, ভারতীয় রেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এবার থেকে ১০ গুন টাকা দেবে কেন্দ্রীয় সরকার। তবে তার জন্য প্রথমে নিহত কিংবা আহত ব্যক্তির পুঙ্খানুপুঙ্খ যাচাই করনের মাধ্যমে এই টাকার পরিমাণ নির্ধারণ করবে ভারত সরকার। শুধু রেল দুর্ঘটনা নয়, অনাকাঙ্ক্ষিত ভাবে ট্রেনে আগুন দেওয়া, ডাকাতের প্রকোপ কিংবা লাইনচ্যুত হওয়ার ফলে যদি কোন ব্যক্তির মৃত্যু ঘটে, তবে সেই ব্যক্তির পরিবারও এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

১৮ই সেপ্টেম্বর অনুষ্ঠিত সংশোধনী বৈঠকে ভারতীয় রেলের তরফ থেকে জানানো হয়েছে, এবার থেকে রেলের মাধ্যমে দুর্ঘটনা গ্রস্থ হওয়া কোন ব্যক্তির যদি মৃত্যু হয়, তবে ওই ব্যক্তির পরিবার ৫ লাখ টাকা পাবেন। পাশাপাশি গুরুতর আহত হওয়া ব্যক্তি পাবেন ২.৫ লাখ টাকা। এখানেই শেষ নয়, আহত ব্যক্তিদের ৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেবে রেলওয়ে অফ ইন্ডিয়া। এছাড়া, রেলের মাধ্যমে দুর্ঘটনা গ্রস্থ কোন ব্যক্তি যদি ৩০ দিনের ঊর্ধ্বে হসপিটালে ভর্তি থাকেন, তবে নির্ধারিত দিন অতিক্রান্ত হওয়ার পর থেকে প্রতিদিন ২,৫০০ টাকা থেকে ৩,০০০ থেকে টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026