Categories: দেশনিউজ

আবারও কমছে গ্যাস সিলিন্ডারের দাম, আপনি মাত্র টাকায় কিনতে পারবেন – LPG GAS

দরজায় কড়া নাড়ছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। আর তার আগেই রান্নার গ্যাস পিছু বাড়লো ভর্তুকি। কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পরেই রান্নার গ্যাস পিছু দাম কমার কথা ঘোষণা করা হয়েছে। বিগত বেশ কিছু সময় ধরেই কেন্দ্রীয় নেতৃত্বদের বিভিন্ন রাজ্যের বিজেপি নেতারা রান্নার গ্যাস নিয়ে মহিলা ভোটব্যাঙ্কের অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন। অবশ্য মূল্যবৃদ্ধির বাজারে কর্নাটকে হারের পরেই সেকথা টের পেয়েছিল বিজেপি। পাশাপাশি কংগ্রেস শাসিত একাধিক রাজ্যে ৫০০ টাকায় গ্যাস দেওয়ার ঘোষণা আরো চাপে রেখেছিল বিজেপি সরকারকে। আর এবার আসন্ন বিধানসভা ভোটকে পাখির চোখ হিসেবে রেখেই গ্যাস পিছু ভর্তুকি বাড়ালো কেন্দ্রীয় সরকার।

কলকাতায় গ্যাসের দাম ১১২৯ টাকা থেকে কমে ৯২৯ টাকা হয়েছে। সারা দেশের মানুষই সুবিধা পাবেন। পাশাপাশি ভর্তুকি বেড়েছে উজালা গ্যাস ব্যবহারকারীদেরও। মঙ্গলবার রাতের পর এই গ্যাসের দাম ৯০০ টাকা থেকে হয়েছে ৭০০ টাকা। উল্লেখ্য এদিন আরো ৭৫ লক্ষ পরিবারকে নিখরচায় রান্নার গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে বলাই বাহুল্য সব মিলিয়ে ১০ কোটি ৩৫ লক্ষ পরিবারকে নিখরচায় গ্যাস দিচ্ছে সরকার। ২৩-২৪’এর আর্থিক বছরে গ্যাসের দাম কমানোয় ৭৬৮০ কোটির বোঝা চাপবে কেন্দ্রের ঘারে।

কলকাতায় আগে সিলিন্ডার পিছু ভর্তুকি মিলতো ১৯ টাকা। তবে এবার থেকে সেই ভর্তুকি বেড়ে হয়েছে ২০০ টাকা। ২০১৪’তে গ্যাসের দাম ছিল ১২৭০ টাকা। তবে এক্ষেত্রে ভর্তুকি মিলতো ৮৫৪ টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, গত দু’বছরে আন্তর্জাতিক বাজারে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে অনেকটাই। সেই দিক থেকে ভারতে সিলিন্ডার পিছু গ্যাসের দাম বেড়েছে ৬৩ শতাংশ। মোদি সরকার আগে থেকেই মহিলাদের সুরক্ষার কথা চিন্তা করেই ভর্তুকি বারানোর সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত কোনো সংযোগ নেই বলেই দাবি তার।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026