কাজলকে নিয়ে বড় খবর, ৪৭ বছর বয়সে তৃতীয় সন্তানের জন্ম দিতে পারেন, জানুন এই খবরের পিছনের সত্য

বলিউড তারকা অজয় দেবগন এবং তার স্ত্রী কাজলকে চেনেন না এরকম মানুষ হয়তো এই মুহূর্তে ভারতে নেই। বলিউডের নব্বইয়ের দশকের সব থেকে নামজাদা দুইজন অভিনেতা অভিনেত্রী হলেন তারা। নতুন সিনেমা রিলিজ হোক অথবা নিজেদের জীবনের আপডেট, ভক্তদের কাছে সবসময়ই কাজল এবং অজয় দেবগনের ব্যক্তিগত জীবন অত্যন্ত আকর্ষণের। কাজল এখন তেমন একটা বলিউডে অভিনয় না করলেও, অজয় দেবগন কিন্তু এখনো চুটিয়ে বলিউডের বহু সিনেমায় অভিনয় করে চলেছেন। ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আমরা তাদেরকে সবসময় দেখি একটিভ। তবে সম্প্রতি অজয় দেবগন এবং কাজলের এই জুটি একটি নতুন কারণে হয়ে উঠেছে তাদের ভক্তদের আকর্ষণের কারণ। শোনা যাচ্ছে নাকি ৪৭ বছর বয়সে আবার নতুন করে মা হতে চলেছেন কাজল।

মাস কয়েক আগে কাজলের ব্যক্তিগত জীবনের ব্যাপারে একটি নতুন আপডেট সামনে এসেছিল যার পরেই সকলে বলছেন কাজল হয়তো তৃতীয়বারের জন্য সন্তানের মা হতে চলেছেন এই ২০২২ সালেই। আসলে মার্চ ২০২২ এ কাজল করন জোহরের একটি পার্টিতে উপস্থিত হয়েছিলেন এবং সেখান থেকেই এই ব্যাপারটি ছড়িয়ে পড়তে শুরু করে। সেই সময় তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক চর্চা হয়েছিল এবং অনেকেই তাকে ট্রল করেছিলেন। জানা গিয়েছিল কাজলের মধ্যে তৃতীয়বার মা হওয়ার লক্ষণ প্রকাশিত হয়েছে। কিন্তু কেন হঠাৎ ৪৭ বছর বয়সে তৃতীয় সন্তানের মা হওয়ার লক্ষণ প্রকাশিত হলো কাজলের মধ্যে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

আপনাদের জানিয়ে রাখি, কাজল কিন্তু বাস্তব জীবনে তৃতীয়বারের জন্য মা হচ্ছেন না। আসলে ২০২২ সালের মার্চ মাসে যখন করন জোহরের এই পার্টিতে তিনি উপস্থিত হয়েছিলেন সেই সময় তিনি একটি কালো রঙের পোশাক পড়েছিলেন। সেই পোশাকে তার বর্ধিত ওজন এবং তার পেট পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এই পার্টিতে কাজল ছাড়াও উপস্থিত ছিলেন কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রার মতো বেশ কয়েকজন তারকা। সেই অনুষ্ঠানে কাজলের এইরকম একটি লুক দেখে সকলে একেবারে চমকে গিয়েছিলেন এবং কাজলের ব্যাপারে শুরু করেছিলেন ব্যাপক ট্রলিং। যদিও পরবর্তীতে এই বিষয়টা খুব একটা বেশিদিন পর্যন্ত চলে নি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026