নিউজ

সুখবর! মোদি সরকার প্রতি মাসে দেবে ৩০০০ টাকা, জানুন কি করে পাবেন?

কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার মাঝে মাঝেই বিভিন্ন জনহিতকারী প্রকল্প আনে সাধারণ মানুষের জন্য। ভোটের আগে হোক কি নির্বাচনী চমকের জন্য প্রায় প্রত্যেক সরকার এরকম প্রকল্প আনতেই থাকে। আসলে দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা বিচার করে তাদের উপযুক্ত সুযোগ-সুবিধা দেওয়াই তো এক ভালো সরকারের কাজের নিদর্শন। এবার থেকে যাদের জন ধন অ্যাকাউন্ট রয়েছে, তারা বিরাট সুবিধা পেতে চলেছেন। আপনার কাছে যদি জন ধন অ্যাকাউন্ট থাকে, তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনি শুনলে অবাক হবেন যে এবার থেকে জন ধন অ্যাকাউন্ট থাকলে আপনি মাসিক ৩ হাজার টাকা করে পেয়ে যেতে পারেন। এই প্রকল্পের সুবিধা নিতে হলে আপনার কাছে অবশ্যই জন ধন অ্যাকাউন্ট থাকতে হবে। আসলে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের টাকা সরাসরি এই জন ধন অ্যাকাউন্টে চলে আসে। যেকোনো স্কিমের অধীনের টাকা সরাসরি পাবলিক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। কি করে পাবেন বা কারা পাবেন এই স্কিম জানতে এই প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

স্কিমের শর্তাবলী:

১) ১৮ বছর থেকে শুরু করে ৪০ বছর পর্যন্ত এই প্রকল্পে অংশগ্রহণ করা যাবে।

২) ৬০ বছর বয়স পর্যন্ত এই স্কিম থেকে টাকা পাওয়া যাবে।

৩) প্রতি বছরে আপনার অ্যাকাউন্টে ৩৬ হাজার টাকা করে জমা পড়বে।

৪) মাসিক আয় ১৫ হাজার টাকার কম অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা এই টাকা পাবেন।

নতুন স্কিমের সুবিধা নিতে হলে দরকার শুধুমাত্র আধার কার্ডের। তবে এই স্কিম পাবেন শুধুমাত্র রাস্তার বিক্রেতা, মধ্যাহ্নভোজন কর্মী, হেড লোডার, ইট ভাটা শ্রমিক, মুচি, রাগ বাছাইকারী, গৃহকর্মী, ধোপা, রিকশা চালক, ভূমিহীন শ্রমিকরা। এই স্কিম অনুসারে বয়স অনুযায়ী আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা করে জমা করতে হবে। আপনি যদি ১৮ বছর বয়সে এই স্কিমে যোগ দেন, তাহলে আপনাকে প্রতি মাসে ৫৫ টাকা করে দিতে হবে। ৩০ বছর বয়সীদের ১০০ টাকা এবং ৪০ বছর বয়সীদের ২০০ টাকা দিতে হবে। এই স্কিমে যোগ দিতে, আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জন ধন অ্যাকাউন্টের IFS কোডের প্রয়োজন হবে। এছাড়াও, আপনার আধার কার্ড এবং একটি বৈধ মোবাইল নম্বর থাকতে হবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026