এনআরসি নিয়ে আবারও বিস্ফোরক দাবি করলেন অমিত শাহ। একটি জাতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি সারা দেশে এনআরসি নিয়ে সরব হন এদিন। একই বাংলায় এনআরসি-র স্বপক্ষে জোরালো দাবি জানান তিনি। এর আগেও অবশ্য গোটা দেশে এনআরসি-র স্বপক্ষে মুখ খুলেছেন অমিত শাহ।
এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিকে তিনি বলেন, ‘২০২৪ সালের মধ্যেই দেশ জুড়ে এনআরসি হবে।’ একই সাথে বাংলায় এনআরসি-র প্রসঙ্গে তিনি বলেন, ‘২০২১ সালে বিধানসভা ভোটের ইস্যু হবে এনআরসি।’ দেশ জুড়ে বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরী করে সেখানে অবৈধ অনুপ্রবেশকারীদের রাখা হবে বলে জানান তিনি। তবে এই এনআরসি যে শুধু মুসলিমদের জন্যই করা হবে সেকথা জানাতে ভোলেননি তিনি।
তাঁর কথায়, ‘প্রতিবেশী দেশ থেকে যে মুসলিমরা এদেশে এসেছেন তারা কোন ভাবেই শরণার্থীর মর্যাদা পাবেন না।’ অমিত শাহের এমন বক্তব্য আসলে মুসলিম বিদ্বেষকে কাজে লাগিয়ে হিন্দু ভোটারদের সমর্থন বিজেপির ঝুলিতে আনার চেষ্টা বলেই মনে করছে অভিজ্ঞ মহল।
কলকাতা ও শহরতলির যানজট সমস্যা এড়াতে বড় পদক্ষেপ নিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)।…
নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর ক্ষমতায় ফিরে সেই প্রতিশ্রুতিগুলিই ধাপে ধাপে…
রেল যাত্রীদের জন্য আরও এক বড় সুখবর। বাংলা পেল আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস (Amrit…
পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ কেন্দ্র সরকার বহন করে। সরকারি ও তালিকাভুক্ত…
মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে…
রেশন ব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। নিম্নমানের আটা ও চালের…