নিউজ

‘অ’ শুনলেই মমতার মাথায় ঘোরে অভিষেক! নোবেল নিয়ে তীব্র কটাক্ষ

নোবেলজয়ী অভিজিতের কথা বলতে গিয়ে মুখ ফস্কে ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা দিতে গিয়ে ‘অভিষেকবাবু’ বলে ফেলেন। এ নিয়ে বিরোধী নেতাদের ক্ষোভের মুখে পড়তে হল মমতাকে।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বলেন, দিদির মাথায় সবসময় তার ভাইপো অভিষেক ঘুরছে। উনি অর্ধেক সময় উল্টোপাল্টা, আজেবাজে কথা বলেন।’

মমতাকে বিঁধে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘উনি আসলে না জেনেই কথা বলতে থাকেন। অ শুনলেই ভাবেন অভিষেক। এটাই ওঁর পতনের মূল কারণ’’।

সদ্য বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত মমতাকে কটাক্ষ করে বলেন, ‘বাংলা তথা ভারতবর্ষের গর্ব নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী তাঁর নাম ভুল বলছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপির পাশাপাশি অন্য বিরোধী দলের নেতারাও এদিন ছেড়ে কথা বলেনি মমতাকে।

সিপিএম নেতা মহম্মদ সেলিম তার ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেন,‘মমতা নোবেল কমিটির চেয়ারম্যান হলে, অভিষেকই পেতেন নোবেল। এক হতে পারে, প্রবাসে কে কী কাজ করছেন, তাঁর কোনও খবর রাখেন না উনি। দ্বিতীয়ত, তাঁর মনজুড়ে রয়েছেন অভিষেক। তাঁর ব্যাপারে উনি চিন্তিত।’

কংগ্রেস নেতা অধীর চৌধুরী কটাক্ষ করে বলেছেন,‘ বাংলায় নোবেল চালু করে দিলেই হল। কাটমানিতে নোবেল’।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026