পোস্ট অফিস গ্রাহকদের জন্য বড় সুখবর, এই ব্যক্তিরা পেয়ে যাবেন প্রতি বছর ১ লক্ষ ১১ হাজার টাকা করে, জানুন কিভাবে

ভারতীয় ডাক বিভাগ সবসময় ভারতের জনগণের জন্য একটা সুবিধাজনক বিনিয়োগের জায়গা হয়ে থেকেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিত্তবান, সকলের কাছেই অত্যন্ত সুরক্ষার একটা জায়গা হল ভারতীয় ডাক বিভাগ। প্রত্যেক মানুষের জন্য আলাদা আলাদা প্রকল্প নিয়ে সর্বদা হাজির হয়ে থেকেছে ভারতীয় ডাক বিভাগ। এই সমস্ত যোজনায় রিটার্নের সাথে সাথে আপনারা একই সাথে পেয়ে যাবেন সুরক্ষা এবং ভবিষ্যতের নিশ্চয়তা। সম্প্রতি ভারতের প্রবীণ নাগরিকদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে ভারতীয় পোস্ট অফিস। এখানে আপনারা ৭.৪ শতাংশ হারে সুদ পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ভারতের প্রবীণ নাগরিকরা যদি এই প্রকল্প গ্রহণ করেন তাহলে তিনি প্রত্যেক বছর ১,১১,০০০ ঢাকা করে পেয়ে যাবেন।

যদি কোন অবসরপ্রাপ্ত ব্যক্তি এই পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম গ্রহণ করেন, তাহলে আপনি আপনার জন্য এই প্রকল্পটি হবে সব থেকে উপকারী এবং ভালো। আপনার সারা জীবনের উপার্জন এমন একটি জায়গাতে বিনিয়োগ করুন যা আপনাকে নিরাপদ এবং সুরক্ষিত রিটার্ন দিতে পারে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে একটি অ্যাকাউন্ট খুলতে হলে আপনার নূন্যতম বয়সসীমা হতে হবে ৬০ বছর। এর সাথে যারা স্বেচ্ছা অবসর নিয়েছেন তারাও কিন্তু এই স্কিম গ্রহণ করতে পারেন।

সিনিয়র সিটিজেন সেভিংস প্রকল্পে একটি একাউন্ট খুলতে হলে আপনাকে নূন্যতম ১,০০০ টাকা বিনিয়োগ করতে হবে। এছাড়াও আপনি এই একাউন্টে সর্বাধিক ১৫ লক্ষ টাকা জমা করতে পারবেন। আপনি যদি ১ লক্ষ টাকার কম অর্থ দিয়ে একটি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি নগদা আকারে একাউন্ট খুলতে পারেন। অন্যদিকে আপনি যদি ১০ লক্ষ টাকার বেশি টাকায় একটি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাকে একটি চেক দিতে হবে।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মেয়াদ সর্বমোট পাঁচ বছর। তবে আপনি চাইলে এই সময় সীমা বাড়াতে পারেন। তবে সর্বাধিক তিন বছরের জন্য এই সময় সীমা বাড়বে। তার সঙ্গেই, এই যোজনায় বিনিয়োগ করলে আপনারা ট্যাক্স থেকেও বেশ খানিকটা অব্যাহতি পাবেন। এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অধীনে আপনার সুদের পরিমাণ যদি বার্ষিক দশ হাজার টাকা বেশি হয় তাহলে আপনার টিডিএস কাটা শুরু হবে। তবে বিনিয়োগকারীরা এই প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী কর ছাড় পেয়ে যাবেন।

কিন্তু ব্যাপারটা হলো কিভাবে আপনি প্রতি বছর ১,১১,০০০ টাকা করে পাবেন? যদি আপনি এই সরকারি স্কিমে ১৫ লক্ষ টাকা অর্থাৎ একেবারে সর্বাধিক অ্যামাউন্ট নিবেশ করেন তাহলে প্রত্যেক বছর ৭.৪ শতাংশ করে সুদের হার অনুযায়ী প্রতি তিন মাসে ২৭ হাজার ৭৫০ টাকা পেয়ে যাবেন। অর্থাৎ এর এক বছরের টাকা যদি আপনি দেখেন তাহলে আপনারা পেয়ে যাবেন ১,১১,০০০ টাকা। যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি সর্বাধিক ৩০ লক্ষ টাকা নিবেশ করতে পারবেন। সে ক্ষেত্রে আপনারা প্রতি বছর ২.২ লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যাবেন।

BharatBarta Desk

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026