নিউজ

কালি পুজোর আগেই সুখবর! ৩০ দিনের বোনাস ঘোষণা

বিনোদ পাল: অবশেষে দেওয়ালির আগেই মুখে হাসি ফুটতে চলেছে ইপিএফও (Employees Provident Fund Organisation) কর্মীদের। কারণ এই সংস্থা ঘোষণা করেছে বড়সড় বোনাসের। ইতিমধ্যে শ্রমমন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে ২০১৮-১৯ অর্থবর্ষের জন্যে উৎপাদন ভিত্তিক এই ৬০ দিনের বোনাসের কথা বলা হয়েছে। কালীপূজার ঠিক পূর্বেই এই বোনাসের ঘোষণায় খুশি লক্ষাধিক সরকারিকর্মী।

শ্রমমন্ত্রকের ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়েছে যে, ৩০ দিনের বোনাস পাবে গ্রূপ বি ও গ্রূপ সি কর্মীরা। যা মোটামুটি প্রায় ৭ হাজার টাকার কাছাকাছি। স্টেট এমপ্লয়িস জয়েন্ট কাউন্সিলের আহ্বায়ক আর কে ভর্মা জানান, এই উৎপাদন ভিত্তিক বোনাসের ২৫ শতাংশ বেতনের সঙ্গে যুক্ত হবে। বাকি ৭৫ শতাংশ পিএফে যোগ হবে।তিনি আরো জানান যে,এই উৎপাদন ভিত্তিক বোনাসের হিসাব আর অন্যান্য সরকারি কর্মীদের মতোই। কিন্তু ব্যতিক্রম শুধু দিনের হিসেবে।

অপরদিকে মোদী সরকার ও ইতিমধ্যেই তাঁর কর্মচারীদের জন্য ঘোষণা করেছে বিশেষ বোনাসের। কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি ও গ্রুপ সি এর চাকুরিজীবীদের মিলবে অতিরিক্ত টাকা। জানা যাচ্ছে, এই বিশেষ বোনাসের মাধ্যমে কর্মচারীরা পাবেন অতিরিক্ত ৬৯০০ টাকা। গ্রুপ বি এবং গ্রুপ সি এর যে সমস্ত নন গ্যাজেটেড কর্মচারীরা মার্চ ৩১, ২০১৯ পর্যন্ত কাজ করেছে, এবং যারা ১৮-১৯ বর্ষে ৬ মাস চাকরি সম্পন্ন করেছেন তাঁরাই এই বোনাসের অংশীদারি হবেন।

এখানেই শেষ নয়, প্যারামিলিটারি ফোর্স ও সশস্ত্র বাহিনীর জওয়ানদের ও রয়েছে এই সুবিধা। রিপোর্ট অনুযায়ী প্রত্যেকে পাবেন ৬৯০০ টাকা করে। কেন্দ্রীয় সরকার প্রতি বছর উৎসবের আগে এই এনপিএলবি দেয় তাই এ বছর ও তার কোনো ব্যতিক্রম হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026