ভারত শাসিত কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিতো সংবিধানের যে ৩৭০ অনুচ্ছেদ, তা রদের পর থেকেই একের পর উস্কানিমূলক মন্তব্য করেছে পাকিস্থান। তাছাড়া হুমকি এসেছে একের পর এক জঙ্গি সংগঠনগুলো থেকে। অনেক জায়গায় জঙ্গি আক্রমণও হয়েছে।
কাশ্মীর জোনের পুলিশ এর তরফ থেকে জানা গিয়েছে, সকাল থেকেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে চলছে এনকাউন্টার। গোপন সূত্র থেকে জানা গিয়েছে, সেনাবাহিনী তল্লাশি অভিযানে নামলে জঙ্গিদের সাথে গুলির লড়াই শুরু হয়। এখনো পর্যন্ত কোনো পক্ষেরই মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সুপ্তাহ দুয়েক আগে সীমান্ত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের থেকে বেশ কয়েকজন জঙ্গি ভারতে প্রবেশের চেষ্টায় ছিল। সে ঘটনার ভিডিও শেয়ার করেছিল সেনা। তবে জঙ্গি হোক বা পাক সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ, সবক্ষেত্রেই কড়া হাতে চিরকাল জবাব দিয়ে এসেছে ভারতীয় বাহিনী। এখন সীমান্তে সুরক্ষার কথা মাথায় রেখে,জঙ্গি আক্রমণ ঠেকাতে আরও বেশি সেনাবাহিনী মেতায়ন করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…