ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : সুস্বাস্থ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভিটামিন সি’। শরীরে ভিটামিন সি’ এর অভাব হলে শরীর দুর্বল ও কর্মক্ষমহীন হয়ে পড়ে। এছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। পুষ্টিবিদরা সেক্ষেত্রে শরীরে ভিটামিন সি’ এর ঘাটতি পূরণ করতে কিছু খাদ্য উপাদানের সন্ধান দিয়েছেন। জেনে নিন কি কি খাদ্য উপাদান-
১: একটি পেয়ারার মধ্যে রয়েছে ২০০ মিলিগ্রামের বেশি ভিটামিন সি’, যা শরীরের ভিটামিন সি’ এর চাহিদা পূরণ করে।
২: কমলালেবুতে রয়েছে অধিক মাত্রায় ভিটামিন সি’। নিয়মিত একটি কমলা লেবু খেলে সেটি শরীরে ভিটামিন সি’ এর চাহিদা পূরণ করতে সক্ষম।
৩: পেঁপের মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় ভিটামিন সি’। ভিটামিন সি’ এর অভাব পূরণ করতে প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁপে রাখতে পারেন।
৪: লাল ক্যাপসিকামে পর্যাপ্ত ভিটামিন সি’ পাওয়া যায়। দৈনিক ১০০ গ্রাম ক্যাপসিকাম খেলে এটি শরীরে ভিটামিন সি’-এর ঘাটতি অনেকটাই পূরণ করে থাকে।
৫: প্রতি ১০০ গ্রাম ব্রকলিতে ভিটামিন সি’ এর পরিমাণ ৮৯.২ মিলিগ্রাম। নিয়মিত ব্রকলি খেলে শরীরে ভিটামিন সি’ এর ঘাটতি পূরণ করতে সক্ষম।
এগুলো ছাড়াও বিভিন্ন টক জাতীয় খাবারে ভিটামিন সি’ পাওয়া যায়। তাই সে ক্ষেত্রে ভিটামিন সি’ এর অভাব পূরণে প্রতিদিনের খাদ্যতালিকায় টক-জাতীয় খাবার রাখতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…