টেক বার্তা

১০০ টাকার কমে বিরাট অফার দিচ্ছে BSNL, তাড়াতাড়ি করুন!

৯৬ টাকার প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনলো বিএসএনএল। জুলাই মাসে প্রথম ৯৬ টাকার প্ল্যানটি লঞ্চ করা হয়েছিল বিএসএনএলের তরফ থেকে। লঞ্চের সময় এই প্ল্যানে পাওয়া যেত ২১ দিন আনলিমিটেড কল আর প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা। সঙ্গে ১৮০ দিন ইনকামিং কলের সুবিধা।

১৫ অক্টোবরের আগে এই রিচার্জ করলে, তবেই এই অফারের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছিল বিএসএনএল। তবে সম্প্রতি কিছু পরিবর্তনের সঙ্গে এই অফার রিচার্জ করার সময়সীমা বাড়িয়েছে বিএসএনএল। এখন আরও ৯০ দিন চলবে এই অফার। এখন থেকে প্ল্যানটি রিচার্জ করলে ২১ দিন আনলিমিটেড কলের পরিবর্তে প্রতিদিন ২৫০ মিনিট কল করা যাবে। অফারটির বাকি সব সুবিধা অপরিবর্তিত থাকছে। ২১ দিনে বিনামূল্যে কল করার সুবিধাটি শেষ হওয়ার পর থেকে সাধারন কল রেটে টাকা কাটবে।

৯৬ টাকা প্ল্যানে পরিবর্তন আনার পাশাপাশি ১১৮ টাকা আর ১৫৩ টাকার প্ল্যানেও পরিবর্তন এনেছে কোম্পানি। এখন থেকে ১১৮ টাকার প্ল্যানে প্রতিদিন ৫০০ এমবি ডেটা পাওয়া যাবে এবং ২৫০ মিনিট কল করার সুবিধা থাকবে। এই প্ল্যানের বৈধতা থাকছে ২৮ দিন। অপরদিকে ১৫৩ টাকার প্ল্যানে পাওয়া যাবে দিনে ১.৫ জিবি ডেটা ও ২৫০ মিনিট কলিং। এই প্ল্যানের বৈধতাও ২৮দিন। তবে এই প্ল্যান দুটিতেই থাকছে ১৮০ দিন ইনকামিং কলের সুবিধাও। এই দুই প্ল্যানের দৈনিক ডেটা ব্যবহারের সীমা অতিক্রম করলে ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026