৯৬ টাকার প্রিপেড প্ল্যান ফিরিয়ে আনলো বিএসএনএল। জুলাই মাসে প্রথম ৯৬ টাকার প্ল্যানটি লঞ্চ করা হয়েছিল বিএসএনএলের তরফ থেকে। লঞ্চের সময় এই প্ল্যানে পাওয়া যেত ২১ দিন আনলিমিটেড কল আর প্রতিদিন ১০০ টি করে এসএমএস এর সুবিধা। সঙ্গে ১৮০ দিন ইনকামিং কলের সুবিধা।
১৫ অক্টোবরের আগে এই রিচার্জ করলে, তবেই এই অফারের সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছিল বিএসএনএল। তবে সম্প্রতি কিছু পরিবর্তনের সঙ্গে এই অফার রিচার্জ করার সময়সীমা বাড়িয়েছে বিএসএনএল। এখন আরও ৯০ দিন চলবে এই অফার। এখন থেকে প্ল্যানটি রিচার্জ করলে ২১ দিন আনলিমিটেড কলের পরিবর্তে প্রতিদিন ২৫০ মিনিট কল করা যাবে। অফারটির বাকি সব সুবিধা অপরিবর্তিত থাকছে। ২১ দিনে বিনামূল্যে কল করার সুবিধাটি শেষ হওয়ার পর থেকে সাধারন কল রেটে টাকা কাটবে।
৯৬ টাকা প্ল্যানে পরিবর্তন আনার পাশাপাশি ১১৮ টাকা আর ১৫৩ টাকার প্ল্যানেও পরিবর্তন এনেছে কোম্পানি। এখন থেকে ১১৮ টাকার প্ল্যানে প্রতিদিন ৫০০ এমবি ডেটা পাওয়া যাবে এবং ২৫০ মিনিট কল করার সুবিধা থাকবে। এই প্ল্যানের বৈধতা থাকছে ২৮ দিন। অপরদিকে ১৫৩ টাকার প্ল্যানে পাওয়া যাবে দিনে ১.৫ জিবি ডেটা ও ২৫০ মিনিট কলিং। এই প্ল্যানের বৈধতাও ২৮দিন। তবে এই প্ল্যান দুটিতেই থাকছে ১৮০ দিন ইনকামিং কলের সুবিধাও। এই দুই প্ল্যানের দৈনিক ডেটা ব্যবহারের সীমা অতিক্রম করলে ইন্টারনেট স্পিড কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…