নিউজ

রেলপথ নিয়ে বড়সড় পরিকল্পনা, ঘোষণা রেলমন্ত্রকের

পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখে ২০২৪ সালের মধ্যে গোটা রেলপথ সম্পূর্ণ বৈদ্যুতিকরণের পরিকল্পনা করলো রেলমন্ত্রক। এই প্রসঙ্গে সোমবার কেন্দ্রীয় শিল্প ও বাণিজ‌্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, “পরিবেশ সম্পর্কে সচেতনতার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে রেলকে পুরোপুরি ‘নিট-জিরো এমিশন নেটওয়ার্ক’ এ পরিণত করা হবে।যার অর্থ হল রেল নেটওয়ার্ক হবে সম্পূর্ণভাবে দূষণ-মুক্ত।”

এছাড়াও ইন্ডিয়া-ব্রাজিল বিজনেস ফোরামের এক আলোচনাসভায় রেলমন্ত্রী বলেন, “২০২৪ সালের মধ্যে যতখানি সম্ভব রেলকে বৈদ্যুতিকরণ করা হবে। পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব থেকে যায় তাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি। এর ফলে রেল থেকে কোনও রকম দূষণ ঘটবে না। সব ঠিকঠাক হয়ে গেলে এতো বড় রেল নেটওয়ার্ক বৈদ্যুতিকরণে ভারত হবে বিশ্বের প্রথম দেশ।”
প্রয়োজনে রেলের পরিষেবা আরও বাড়াতে ব্রাজিলের সাহায্য নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ‘দেশের অর্থনীতির উপর ভরসা হারাচ্ছেন নাগরিকরা’, মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদের

রেলের দূষণ রোধ করা নিয়ে আগে থেকেই পরিকল্পনা গ্রহণ করেছে রেলমন্ত্রক। একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে রেলের থেকে আগত কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৬.৮৪ মিলিয়ন টন যাতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়ে যাচ্ছে। এটি নিরাময়ের একমাত্র উপায় হল সম্পূর্ণ বৈদ্যুতিকরণ পদ্ধতি। শুধু দূষণ কমানোই নয় রেলে ব্যবহৃত কয়লা অন্য কাজে ব্যবহার করা যাবে, ফলে খনিজ সম্পদের কার্যকারিতাও বাড়বে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026