অফবিট

বাঘকে বোকা বানাল এক ব্যাক্তি, মৃত হওয়ার নাটক করে বাঘের হাত থেকে প্রান বাঁচালেন, দেখুন হতবাক ভিডিও

মহারাষ্ট্রে বাঘের দ্বারা আক্রান্ত হন এক ব্যাক্তি এরপর মরার ভান করে নিজের জীবন বাঁচান তিনি। সম্প্রতি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক আইএফএস কর্মকর্তা পারভীন কাসওয়ান টুইটারে ভিডিওটি শেয়ার করে বলেন, “আপনারা দেখতে চান বাঘের সাথে লড়াইয়ে সংকীর্ণভাবে পালানো দেখতে কেমন লাগে? এতো ভিড় দেখে বাঘটি কোণঠাসা হয়ে পড়েছিল। তবে ভাগ্য ভালো যে ওই ব্যাক্তি এবং বাঘ উভয়ই সুরক্ষিত আছে।”

এরপর এই ভিডিওতে অন্য এক ব্যাক্তি ৩১ সেকেন্ডের পুরো ভিডিওটি কমেন্ট করে বলেন, “এই হল সম্পূর্ণ ভিডিও। ঘটনাটি মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় ঘটেছে।”

আরও পড়ুন : বয়স ১০ বছর, ওজন ১৫০ কেজি, নেট দুনিয়ায় তাক লাগালো আর্য

ভিডিওতে দেখা যায় বাঘটি হঠাৎ করে একজনকে ধরে ফেলে। পরে বাঘটি প্রায় তার উপরে উঠে বসলে লোকটি মৃত হওয়ার ভান করে এরপর বাঘটিকে সবাই ভয় দেখালে সে পালিয়ে যায়।

টুইটার ব্যবহারকারীরা ওই ব্যাক্তির উপস্থিত বুদ্ধির প্রশংসা করেন। একজন বলেন, “দুর্ভাগ্যক্রমে নগরায়নের ফলে বাঘ এবং মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে। বাঘেরা এতোটাই নিস্তব্ধ থাকে যে আপনার চারপাশে থাকলেও সেটা বোঝা যায়না।”

আরেকজন লেখেন, “এই ব্যাক্তির ভাগ্য খুব ভালো। তার শান্ত আচরণ এবং সাহস তাকে বাঁচতে সাহায্য করলো। ঈশ্বরের অশেষ কৃপা যে বাঘ এবং ব্যাক্তি দুজনেই অক্ষত রয়েছে।”

অন্য একটি পোস্টে একজন লেখেন, “এই ঘটনাটি দেখে সেই পুরনো লোককাহিনীর কথা মনে পড়ে গেল, যেখানে একটি ভালুক ও এক বালকের কথা রয়েছে।”

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026