একটা মাছের সাইজ কত হতে পারে ২০-৩০ কিলো। কিন্তু কখনো শুনেছেন ৭৮ কিলো মাছ হয়? এবার এটাই হল। মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে জালে ধরা পরল পেল্লাই সাইজের এজ তেলেভোলা । যার ওজন প্রায় ৭৮ কেজি ২০০ গ্রাম। বিশ্বাস না হলে এটাই সত্যি। এই মাছটি প্রত্যন্ত সুন্দরবনের গোসাবার কপূরা নদীতে ধরা পড়ে একদল মৎস্যজীবীদের জালে। মৎস্যজীবীরাও এই তেলেভোলাকে দেখে অবাক।
মৎস্যজীবী বিকাশ বর্মন দীর্ঘদিন ধরে সুন্দরবনের নদীতে মাছ ধরেন। সেইমতই বৃহস্পতিবার সকালে গোসাবা ব্লকের দুলকির সোনাগাঁও গ্রাম থেকে বিকাশ বর্মন, তাঁর বন্ধুরা মিলে রাহুল বর্মন, সৈকত বর্মন, কমলেশ বর্মন ও কালিপদ বর নামে পাঁচ জন মৎস্যজীবী সুন্দরবনে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আর নানান রকম মাছ ধরতে ধরতে শুক্রবার সন্ধ্যায় তাঁদের জালে ধরা পড়ে যায় প্রায় ৭ ফুট লম্বার এই পেল্লাই সাইজের তেলেভোলা মাছ।
এরপর শনিবার রাতে এই বিশালকৃতি মাছটিকে ক্যানিংয়ের প্রভাত মন্ডলের মাছের আড়তে নিয়ে আসেন। আর সেখানে থেকেই এই মাছ বিক্রির উঠতে থাকে। সেদিন রাতে মাছটি ৪৯,৩০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। পুরো মাছটি বিক্রি হল প্রায় সাড়ে ৩৬ লক্ষ টাকায়। আর এই মাছটি কিনে নিল কলকাতার কেএমপি নামের এক প্রতিষ্ঠান। জানা যাচ্ছে, এই মাছের পেটে রয়েছে মূল্যবান কিছু সম্পদ। ভাবছেন তো মাছের ভিতরে সোনা হিরে আছে নাকি?
না এক্কেবারেই মাছের পেটে সোনাও নেই আর হীরে ও নেই। আছে মাছের পেটে থাকা পটকা। আর এটাই হচ্ছে এই তেলেভোলার সম্পদ। কারণ এই পটকা দিয়ে তৈরি করা হবে বিভিন্ন ধরনের ওষুধ, জিনিসপত্র। আর সেগুলো ব্যবহৃত হবে নানান অস্ত্রোপচারের পর সেলাইয়ের কাজে । সেই কারণেই বাজারে এই মাছের এত দাম হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…