বিনোদন

Mekhla Dasgupta: ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়ছেন জনপ্রিয় গায়িকা মেখলা, পাত্র কে?

২০২০ সাল থেকেই টলিগঞ্জে লেগে গিয়েছে বসন্তের ছোঁয়া। গত বছর নভেম্বর মাসে বিয়ের সানাই বেজেছে প্রথম অনির্বাণ আর মধুরিমার। এরপর টলিপাড়ায় একের পর এক জুটি দেবলীনা-গৌরব, সৌরভ-ত্বরিতা, মিমি-ওম, ইমন-নীলাঞ্জন, নীল-তৃণা বেশ জাঁকজমক করে সেরে ফেললেন নিজেদের বিয়ে। এবছর এখনো শীত পড়েনি। তবে শীত পড়তেই ফের সুখবর! সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এবার টলিউডের মিষ্টি গায়িকা মেখলা দাশগুপ্ত।

গানের জগতের সু পরিচিত নাম মেখলা। টেলিদর্শক মেখলার সা রে গা মা পা মঞ্চে তাঁর গান শুনে মুগ্ধ হয়েছিলেন। রিয়ালিটি শো-এর মঞ্চ হোক বা প্লে-ব্যাক সিঙ্গিং- সর্বত্রই তাঁর কন্ঠস্বরে সকলকে মুগ্ধ করেছেন। কেরিয়ারে সাফল্য অনেক দিন আগেই পেয়েছেন। এবার নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন মেখলা। আসন্ন ডিসেম্বর মাসেই ছতনা তলায় বসবেন গায়িকা মেখলা। এবার প্রশ্ন হল পাত্র কে? পাত্র কি একজন গায়ক? নাকি নায়ক? না কোনোটাই নয়। মেখলার মনের মানুষ গ্ল্যামার জগতের মনের মানুষ নন। গায়িকার মনের মানুষের নাম অর্কপ্রভ চৌধুরী।

এই মুহূর্তে আইআইএম লখনউ থেকে পড়াশোনা করেছেন মেখলার হবু বর পাশাপাশি কর্পোরেট সংস্থায় কর্মরত। বিদেশে কাজের সূত্রে থাকে।। গত আগস্ট মাসেই গায়িকা কর্পোরেট মশাই নিজেদের বিয়ের সম্পর্ককে শিলমোহর দিয়েছিলেন। তবে এদের প্রেম এক দু বছর নয় বরং আট বছর ধরে প্রেমের বাঁধনে জড়িয়ে রয়েছেন মেখলা-অর্কপ্রভ। এবার একধাপ এগিয়ে নিজেদের প্রেমকে বিয়েতে পরিণত করতে চাইছেন।

অর্কপ্রভের হোমটাউন শিলিগুড়ি আর গায়িকা থাকেন কলকাতা। তাহলে দুজনের পরিচয় কিভাবে? এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছেন, ‘অর্ক তাঁর এক বান্ধবীর বয়ফ্রেন্ডের বন্ধু। সেই সূত্রেই প্রথম আলাপ হয়। গায়িকার বান্ধবীই বন্ধুর জন্য ভালো পাত্র আছে বলে জোর করেই ঠেলে দিয়েছিল। তারপর জুকারবার্গের সাহায্যে অর্ক প্রথম ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান। এরপরই দুজনের বন্ধুত্ব আর প্রেম শুরু হয়।

১লা ডিসেম্বর কলকাতায় মেখলা আর অর্কপ্রভ পরিবারের উপস্থিতিতে বিয়ে হবে। এরপর কলকাতাতে হবে প্রথম রিসেপশন। পাশাপাশি শিলিগুড়িতে বসবে এই জুটির দ্বিতীয় রিসেপশনের আসর বসবে। বিয়েতে কেমন সাজবেন সেই সাজ এক সাক্ষাৎকারে গায়িকা করে নিয়েছেন। নিজের বিয়েতে তিনি সাবেকি বাঙালি সাজ নয় বরং , বিয়ে ও রিসেপশনের দুই দিন লেহেঙ্গায় সাজবেন মেখলা। গায়িকা জানান, ‘উদয় দেব তৈরি করেছেন তাঁর বিয়ে কার্ড। আর তাঁদের বিয়েরে আমন্ত্রিতরা কেউ গিফট আনবেননা। শুভেচ্ছা বার্তার কার্ড রয়েছে অতিথিরা চাইলে বিয়ের দিন তাঁদের সেই কার্ড দিতে পারবেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026