ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

রেল থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় আপডেট, এবার থেকে তারা পেনশন পাবেন এই ব্যাংক থেকে

আপনি যদি ভারতীয় রেল থেকে অবসরপ্রাপ্ত কোন ব্যক্তি হন অথবা আপনার পরিবারের কেউ রেল থেকে অবসরপ্রাপ্ত কোন কর্মচারী হয়ে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত উপযোগী হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অবসরপ্রাপ্ত রেল কর্মীদের পেনশন দেওয়ার জন্য বন্ধন ব্যাংক কে অনুমোদন দিয়েছে। বেসরকারি খাতের ব্যাংক বন্ধন ব্যাংক দ্বারা জারি করা বিবৃতি অনুসারে পেনশন বিতরণ প্রক্রিয়া পরিচালনার জন্য ব্যাংক শীঘ্রই রেলমন্ত্রকের সাথে তার সিস্টেমকে একসাথে যুক্ত করতে চলেছে। রিজার্ভ ব্যাংকের অনুমোদনের মাধ্যমে সারাদেশে ১৭ টি আঞ্চলিক অফিস এবং রেলওয়ের আটটি উৎপাদন ইউনিট থেকে প্রতি বছর প্রায় ৫০ হাজার মানুষকে পেনশন দেবে বন্ধন ব্যাংক।

বন্ধন ব্যাংক এর হেড অফ গভর্নমেন্ট বিজনেস দেবরাজ সাহা বলেছেন, ভারতীয় রেল দেশের অন্যতম বড় একটি নিয়োগ কর্তা সংস্থা। ভারতীয় রেলের পেনশন ভারতের সাধারণ কর্মীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হয়ে থাকে। রেল কর্মীরা ব্যাংকের দেওয়া অন্যান্য সুবিধা খুব সহজেই পেতে পারেন। ভারতীয় রেল মন্ত্রকের তরফে পিপিও এর মাধ্যমে পেনশনের জন্য আরবিআই বন্ধন ব্যাংককে অনুমোদন দিয়েছে। এর ফলে বন্ধন ব্যাংক রেল মন্ত্রকের সমস্ত প্রাক্তন কর্মচারীদের পেনশন দেবে বলে জানা যাচ্ছে।

এই মুহূর্তে ভারতীয় রেল ভারতের ১২ লক্ষ মানুষকে কর্মসংস্থান প্রদান করে থাকে। বন্ধন ব্যাংক খুব শীঘ্রই রেলমন্ত্রকের সহযোগিতায় পেনশন দেবার প্রক্রিয়া শুরু করতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি সেপ্টেম্বরের শেষ প্রান্তিকে বন্ধন ব্যাংকের নিট মুনাফা ৩ গুণের থেকেও বেশি বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে বন্ধন ব্যাংক এর নেট মুনাফা ৭২১ কোটি টাকা। কত বছর এই সময় বন্ধন ব্যাংক এর নেট মুনাফা ছিল মাত্র ২০৯ কোটি টাকা। চলতি ত্রৈমাসিকে ব্যাংকের সঙ্গে প্রায় ১০ লক্ষ গ্রাহক যুক্ত হয়েছেন। ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত এই ব্যাংকের ৬২০০ বেশি আউটলেট ছিল। ব্যাংকিং নেটওয়ার্কে ১৬২১টি শাখা এবং ৪৫৯৮টি ব্যাংকিং ইউনিট এই মুহূর্তে কার্যকরী রয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026