ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

জালিয়াতি ঠেকাতে বড় পদক্ষেপ সরকারের, এভাবে ইউপিআই পেমেন্ট করতে পারবেন আপনিও

যদি আপনি গুগল পে, ফোন পে, ভারত পে এবং পেটিএম এর মাধ্যমে প্রতিদিন ইউপিআই ব্যবহার করেন তাহলে কেন্দ্রীয় সরকার আপনাদের জন্য নিয়ে এসেছে একটা বিশাল বড় পদক্ষেপ। ইউপিআই পেমেন্ট নিরাপদ রাখতে এবারে কেন্দ্রীয় সরকার একটি নতুন ব্যবস্থা চালু করতে চলেছে যার অধীনে পাঁচ হাজার টাকার বেশি লেনদেনের জন্য একটি নতুন সিস্টেম প্রয়োগ করা হবে। ভোক্তা অথবা ব্যবসায়ী যদি ইউপিআই এর মাধ্যমে এর বেশি পরিমাণ অর্থ প্রদান করেন তাহলে তাকে একটি কল বা বার্তার মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হবে। সেই সতর্কবার্তা অনুযায়ী লেনদেন অনুমোদন করার পরেই অর্থ উত্তোলন করা যাবে এবং টাকা অন্য একাউন্টে যাবে।

সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সমস্ত থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এবং প্রত্যেকটি পেমেন্ট সুবিধাকারী ব্যাংকের সঙ্গে একসাথে বৈঠক করেছে। এই সংস্থাগুলিকে সেই সমস্ত গ্রাহকদের কাছ থেকে অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছিল যাদের ইউপিআই একাউন্ট দীর্ঘদিন ধরে ক্রিয়াশীল অবস্থায় নেই। সেই সমস্ত গ্রাহকদের একাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সমস্ত অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে তাদেরকে আবারো ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর যাচাই করে কেওয়াইসি করতে হবে। আপনি যদি ৩১ শে ডিসেম্বরের মধ্যে অনুমোদন না করেন তাহলে আপনার ইউপিআই একাউন্ট নতুন বছর থেকে ডিলিট হয়ে যাবে।

সেই একই বৈঠকে নতুন একটি সিস্টেম নিয়ে আলোচনা করেছিল সরকার। এই সিস্টেমের অধীনে যদি কোন ব্যবহারকারী প্রথমবার অন্য কোন ব্যক্তি বা দোকানদারকে ইউপিআই এর মাধ্যমে ৫ হাজার টাকার বেশি পেমেন্ট করেন তাহলে একটি বার্তা পাঠানো হবে। তারপরেই ব্যবহারকারী এই লেনদেন অনুমোদন করতে পারবেন এবং তারপর পিন দিতে পারবেন। এই দুটি ধাপ সম্পন্ন করার পরেই আপনি অর্থ প্রদান করতে পারবেন। যদি কোনোভাবে আপনার অনুমোদন সম্পন্ন না হয় তাহলে অর্থ প্রদান বন্ধ হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026