ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন বছরের আগে ঋণ আরো ব্যয়বহুল হল স্টেট ব্যাঙ্কে, হোম লোন সহ ইএমআই এর উপরে কতটা প্রভাব পড়বে?

ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটা বিরাট বড় আপডেট। এবারে ব্যাংক তাদের ঋণের সুদের হার বৃদ্ধি করেছে। অর্থাৎ এবার থেকে যদি আপনি sbi থেকে ঋণ গ্রহণ করেন তাহলে আপনার কিস্তি পরিশোধ করা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। ১৫ ডিসেম্বর অর্থাৎ আজ শুক্রবার থেকে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। এসবিআই তাদের বেশিরভাগ মেয়াদের ঋণের ক্ষেত্রে সুদের হার ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে। ব্যাংকের এমসিএলআর রেট বৃদ্ধি পেয়েছে এখন ৮ থেকে ৮.৮৫ শতাংশের মধ্যে। অন্যদিকে এসবিআই তার সুদের হার ১০.১০ শতাংশ থেকে বাড়িয়ে ১০.২৫ শতাংশ করেছে।

এজন্য আপনাদের প্রথমে ব্যাংকের এমসিএলআর রেট এর ব্যাপারে জেনে নিতে হবে। এই মুহূর্তে এমসিএলআর রেট শুরু হচ্ছে ৮ শতাংশ থেকে। ৫ থেকে ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে প্রত্যেক ক্ষেত্রে এই হার। এক মাসের মেয়াদের জন্য রয়েছে ৮.২০ শতাংশ, তিন মাসের মেয়াদের জন্য রয়েছে ৮.২০ শতাংশ, ছয় মাসের মেয়াদের জন্য রয়েছে ৮.৫৫ শতাংশ, এক বছরের মেয়াদের জন্য রয়েছে ৮.৬৫ শতাংশ, দুই বছরের মেয়াদের জন্য এই হার রয়েছে ৮.৭৫ শতাংশ, এবং তিন বছরের মেয়াদের জন্য রয়েছে ৮.৮৫ শতাংশ। আজ থেকে এই নতুন হার কার্যকর হয়েছে।

আপনাদের জানিয়ে রাখি এমসিএলআর রেট বৃদ্ধির কারণে অনেক জায়গাতেই অনেক ধরনের লোন অনেক বেশি ব্যয়বহুল হয়ে যাবে। হোম লোন অটো লোন অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠবে এর কারণে। যেসব গ্রাহক ঋণ গ্রহণ করতে যাবেন তাদের এই বর্ধিত হার ঋণ নিতে হবে। গ্রাহকরা যারা ইতিমধ্যেই ঋণ নিয়েছেন তাদের বর্ধিত হারে পরবর্তী কিস্তি শোধ করতে হবে। যেহেতু এসবিআই ব্যাংকিং সেক্টরের সব থেকে বড় ব্যাংক, তাই মনে করা হচ্ছে এসবিআই এর পর অন্যান্য ব্যাংকগুলিও এই একই সিদ্ধান্ত গ্রহণ করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026