ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এসবিআই নিয়ে এলো বিরাট বড় আপডেট, এবারে YONO অ্যাপের মাধ্যমে আপনি করতে পারবেন এই কাজ

ভারতের সরকারি ব্যাংক গুলির মধ্যে সবথেকে বড় হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সম্প্রতি এই ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য একটি নতুন সুবিধা চালু করেছে। এসবিআই তাদের মোবাইল অ্যাপ YONO এর মাধ্যমে সহজেই NRE ও NRO অ্যাকাউন্ট খোলার জন্য অনাবাসী ভারতীয়দের ডিজিটাল সুবিধা প্রদান করতে চলেছে। এসবিআই একটি বিবৃতিতে জানিয়েছে, এই পরিষেবাটি শুধুমাত্র ব্যাংকের জন্য নতুন গ্রাহকদের জন্য ডিজাইন করা হয়েছে। যারা এর আগে এসবিআই এর সঙ্গে একাউন্ট খুলেছেন তারা কিন্তু এই সুবিধা পাবেন না। এনআরআই গ্রাহকদের ভারতে তাদের একাউন্ট খোলার এবং পরিচালনা করার দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছে এসবিআই এর বিরুদ্ধে। এরপরেই এবারে এই সিদ্ধান্ত নিয়েছে এসবিআই।

অনাবাসিক বহিরাগত অর্থাৎ NRE একাউন্ট হল এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট যা একজন এনআরআই ভারতে তার বিদেশি উপার্জন জমা করার জন্য খুলতে পারেন। অন্যদিকে অনাবাসিক সাধারন অর্থাৎ NRO অ্যাকাউন্ট হলো এমন একটি অ্যাকাউন্ট যার মাধ্যমে একজন এনআরআই ভারতে তার অর্জিত আয় পরিচালনা করতে পারেন। এই আয়ের মধ্যে রয়েছে ভাড়া লভ্যাংশ পেনশন সুদের মতো বিভিন্ন জিনিস। এগুলি ছাড়াও ব্যবহারকারীরা তাদের প্রতিটি পদক্ষেপ সম্পর্কে অবগত রেখে রিয়েল টাইমে তার অ্যাপ্লিকেশনের অবস্থা ট্রাক করতে পারেন।

এসবিআই এর YONO হলো এমন একটি সমন্বিত ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম যার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন আর্থিক এবং অন্যান্য পরিষেবা গ্রহণ করতে পারবেন। ফ্লাইট ট্রেন বাস ট্যাক্সি বুকিং অনলাইন শপিং কিংবা চিকিৎসা বিল পর্যন্ত পেমেন্ট এক্সেস করতে পারবেন এই বিশেষ অ্যাপের মাধ্যমে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026