বঙ্গোপসাগরে ব্যাপক নিম্নচাপ মঙ্গলবারে, ভাইফোঁটাতে আবহাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর

কালী পূজা কাটতে না কাটতেই আবারো নিম্নচাপের ভ্রূকুটি। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা মঙ্গলবার। আগামী বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপ। রাজ্যের কয়েকটি উপকূল এবং উপকূল সংলগ্ন এলাকাগুলিতে এই নিম্নচাপের প্রভাব পড়বে ব্যাপকভাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকেই আবহাওয়া বদল হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকবে আংশিক মেঘলা আকাশ এবং বুধবার থেকে থাকবে বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন উপকূলবর্তী এলাকাতে। আপাতত মনোরম পরিবেশ এবং পরিষ্কার আকাশ থাকলেও কোথাও কোথাও পুরোপুরি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা কমবে এবং রাতের তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে।

সোমবার ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগর এলাকায়। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে মঙ্গলবার এর মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এই নিম্নচাপ সরাসরি প্রবেশ করবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদি কোনভাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে এই নিম্নচাপ না প্রবেশ করে তাহলে গতি পরিবর্তন করে উত্তর বঙ্গোপসাগরের দিকে চলে আসতে পারে এই নিম্নচাপ। তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতি এবং শুক্রবার। আজ অর্থাৎ সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে থাকবে মোটামুটি উত্তরে হাওয়ার প্রভাব। জেলা জেলায় থাকবে পরিষ্কার আকাশ এবং স্বাভাবিক থাকবে তাপমাত্রা। অন্যদিকে কলকাতা এবং সংলগ্ন এলাকায় ২০ থেকে ২১ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা। আগামী দু’দিন একই রকম তাপমাত্রা থাকলেও পরবর্তীতে তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

পশ্চিমে জেলাগুলিতে এই মুহূর্তে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে গেছে ইতিমধ্যে। বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ১৬ থেকে ১৮ ডিগ্রীর ঘরে তাপমাত্রা বিরাজ করছে। এই সপ্তাহে শীতের আমেজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সকাল এবং সন্ধ্যায় শীতের আমের কিছুটা অনুভূত হলেও পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি থাকবে। মঙ্গলবার থেকে হাওয়া বদল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেঘলা আকাশ থাকবে বেশ কিছু জায়গায়। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বৃহস্পতি এবং শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এবং নদীয়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026