নিউজ

LPG Gas Cylinder: বড় স্বস্তি মধ্যবিত্তদের, আরও ৬৮ লাখ রেশন কার্ডধারী মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন

রোজকার মূল্যবৃদ্ধির জেরে রীতিমতো অতিষ্ঠ মধ্যবিত্তরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারের অভিশাপে নাজেহাল অবস্থা মধ্যবিত্তদের। প্রায় প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্যবৃদ্ধির কথা। তবে নিম্ন আয়ের পরিবারের জন্য বিভিন্ন সরকারি সুবিধার মাধ্যমে ভারতের সরকার তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে চেষ্টা করছে। এরই অংশ হিসেবে, রেশন কার্ডধারী পরিবারগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে, যেখানে সরকার ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ করবে। এই সুবিধা রেশন কার্ডধারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ এবং সাশ্রয়ী করে তুলবে।

নতুন নিয়ম আনছে কেন্দ্র সরকার

ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA) এর অধীনে, সরকার ইতিমধ্যেই যোগ্য পরিবারকে ভর্তুকিযুক্ত খাদ্য সরবরাহ করে আসছে। এই উদ্যোগের পাশাপাশি, সরকার নতুন একটি পরিকল্পনা চালু করেছে, যেখানে রেশন কার্ডধারীরা ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার পেতে পারবেন। পূর্বে, উজ্জ্বলা যোজনার আওতায় থাকা পরিবারের সদস্যরা এই সুবিধা পেতেন, তবে এখন এটি রাজ্যের সমস্ত যোগ্য রেশন কার্ডধারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

কারা নতুন নিয়মের জন্য উপকৃত হবেন?

বর্তমানে রাজ্যে এক কোটিরও বেশি পরিবার NFSA-এর আওতায় রয়েছে, এবং এর মধ্যে প্রায় ৩৭ লক্ষ পরিবার ইতিমধ্যেই উজ্জ্বলা যোজনার অধীনে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার পাচ্ছিল। নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত ৬৮ লক্ষ পরিবার এই সুবিধা পাবেন। এই উদ্যোগের মাধ্যমে, সরকারের লক্ষ্য হচ্ছে আরও বেশি নিম্ন-আয়ের পরিবারকে সাশ্রয়ী মূল্যে রান্নার গ্যাস সরবরাহ করবে। এই সুবিধাটি পেতে হলে রেশন কার্ডধারীদের কিছু নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রথমত, তাদের রেশন কার্ডের সঙ্গে এলপিজি আইডি লিঙ্ক করতে হবে। এই লিঙ্কিং প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সিলিন্ডারের ভর্তুকি পেতে সাহায্য করবে। দ্বিতীয়ত, রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইউর কাস্টমার) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ, আধার কার্ডকে রেশন কার্ডের সঙ্গে যুক্ত করে সরকার গ্রাহকের পরিচয় যাচাই করবে। একবার এই দুটি প্রক্রিয়া সম্পন্ন হলে, রেশন কার্ডধারীরা ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার পেতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026