Best Recharge Plan: রিচার্জ করতে গিয়ে পকেট খালি? Jio-BSNL-Airtel ঘোষণা করলো সময়ের সেরা প্ল্যান

বিগত কয়েক বছরে টেলিকম জগতে বিপ্লব ঘটেছে। যেখানে হাতেগোনা কয়েক বছর আগে 2G নেটওয়ার্ক ব্যবহার করতেন ভারতের কোটি কোটি মানুষ, সেখানে আজ 5G নেটওয়ার্কের সুবিধা ভোগ করছেন তারা। শুধু তাই নয়, গণ্ডির মধ্যে থাকা ইন্টারনেটের পরিসীমা ছিন্ন করে আজ আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা ভোগ করছেন প্রত্যেকেই। তবে সুবিধার পাশাপাশি বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীরা দুর্ভোগে পড়েছেন রিচার্জ করতে গিয়ে। কারণ, বিগত কয়েক মাসে একের পর এক দামি রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে কোম্পানিগুলি। ফলে ইন্টারনেটের এই সুবিধা গ্রহণ করতে গিয়ে রীতিমতো দুর্ভোগে পড়ছেন অনেকেই।

তবে সাধারণ মানুষের কথা মাথায় রেখে ভারতের কিছু টেলিকমিউনিকেশন কোম্পানি কম দামের রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে। যে পরিকল্পনার মাধ্যমে আনলিমিটেড ইন্টারনেট পাশাপাশি আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা ভোগ করবেন গ্রাহকরা। চলুন, আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক, কোন টেলিকমিউনিকেশন কোম্পানি কত টাকার রিচার্জ পরিকল্পনা অফার করছে গ্রাহকদের জন্য-

BSNL: ভারতের একমাত্র সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি BSNL তার গ্রাহকদের জন্য সহজ এই পরিকল্পনা ঘোষণা করেছে। ৩০ দিন মেয়াদী এই পরিকল্পনায় প্রতিদিন ২জিবি হাই স্পিড ইন্টারনেট সহ আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন ১০০ এসএমএস করার সুবিধা পাবেন গ্রাহকরা।

Jio: গ্রাহকদের সুবিধা প্রদান করতে কোন অংশে পিছিয়ে নেই ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি রিলায়েন্স জিও। সম্প্রতি এই কোম্পানি ২৯৯ টাকার প্যাকেজ চালু করেছে। ২৮ দিন মেয়াদী এই পরিকল্পনায় দৈনিক ১.৫জিবি হাই স্পিড ইন্টারনেট সহ আনলিমিটেড ভয়েস কলের সুবিধা পাবেন গ্রাহকরা।

Airtel: ২৮ দিনের বৈধতা সহ হাই স্পিড ইন্টারনেটের ধামাকা প্যাকেজ ঘোষণা করেছে এয়ারটেল। মাত্র ২৯৯ টাকার এই প্যাকেজে গ্রাহকরা দৈনিক ১.৫ জিবি হাই স্পিড ইন্টারনেট সহ আনলিমিটেড ভয়েস কল এবং ১০০ এসএমএস করার সুযোগ পাবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026