রাজ্য

রাজ্যের আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

ঝঞ্ঝার ভ্রুকুটি সরিয়ে ঝকঝকে আকাশ, আর আকাশ ঝকঝকে হতেই দক্ষিণবঙ্গ জুড়ে জমিয়ে পড়লো ঠান্ডা। মকর সংক্রান্তির আগেই আবার জাঁকিয়ে শীত পড়লো দক্ষিণবঙ্গ জুড়ে। মরসুমের শুরুতে জাঁকিয়ে শীত পড়লেও মাঝে বেআহ কয়েকবার ঝঞ্ঝার জন্যে শীতের প্রকোপ বেশ খানিকটা কমে গেছিলো, কিন্তু ঝঞ্ঝা সরে যেতেই আবার জাঁকিয়ে শীত পড়া শুরু হলো দক্ষিনবঙ্গ জুড়ে। আজ দিনের স্বাভাবিক তাপমাত্রা ছিল সাধারণের থেকে তিন ডিগ্রী কম।

আরও পড়ুন :অধিনায়ক হিসেবে আরও একটি মাইলফলক অর্জন বিরাট কোহলির

বৃহস্পতিবার স্বাভাবিক তাপমাত্রা বেশ খানিকটা বেশি ছিল। ঝঞ্ঝার জন্যে তাপমাত্রা খুব একটা কমেনি। শুক্রবারও প্রায় একই পরিস্থিতি ছিল, কিন্তু শীতল হিমেল হওয়ার জন্য ভালোই ঠান্ডা ছিল। শনিবারে ঝঞ্ঝা কেটে যাওয়ার ফলে এবং হিমেল হওয়ার ফলে আবার জাঁকিয়ে পড়েছে শীত। সমগ্র দক্ষিনবঙ্গ জুড়েই ছবিটা একইরকম।

১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতে শুরু করেছে গঙ্গাসাগরে। তবে মকর সংক্রান্তিতে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। মকর সংক্রান্তির দিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কমে থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস।

আরও পড়ুন : জিও-র নতুন অফার, এক বছরের জন্য আনলিমিটেড ভয়েস কলিং

তবে এই ঠান্ডার পরে আবার একটি নতুন ঝঞ্ঝার আশঙ্কার কথা বলেছে হাওয়া অফিস। স্যাটেলাইট ইমেজে একটি নতুন ঝঞ্ঝা ধরা পড়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে এই ঠান্ডা মকর সংক্রান্তির পর কতদিন থাকবে তা নিয়ে এখনই যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছে আবহাওয়াবিদ দের কপালে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026