কলকাতা

হেরিটেজ ট্যুরিজম হিসেবে তুলে ধরা হবে বাংলাকে, কলকাতা সফরে এসে জানালেন মোদী

অরূপ মাহাত: বিজেপির পাখির চোখ যে এখন পশ্চিমবঙ্গ, সেটা আরও একবার স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম রাজ্য সফরে এসেছেন নরেন্দ্র মোদী। রাজ্যের প্রাণকেন্দ্র কলকাতায় দু দিন থাকবেন তিনি। সপ্তাহান্তের এই সফরে ৩ টি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর।

আরও পড়ুন :‘ওখানে বিশেষ কিছু রয়েছে’: কলকাতা সফরের আগে রামকৃষ্ণ মিশন নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসে শনিবার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের ফাঁকে সেরে নিলেন বাংলা দখলের নীলনকশাও। বাংলার মানুষকে জানিয়ে দিলেন তাঁর ভবিষ্যৎ ভাবনাও। ২০২১ এর নির্বাচনে বাংলা দখল করতে বাংলার উন্নয়নে বাড়তি নজর দেওয়ার কথাও শোনালেন প্রধানমন্ত্রী।

এদিন, কলকাতার ওল্ড কারেন্সি বিল্ডিং-এ উপস্থিত হয়ে তিনি বাংলাকে নিয়ে নতুন পরিকল্পনার কথা শোনালেন। বাংলাবাসীর মুখে হাসি ফুটিয়ে তিনি জানালেন, বাংলাকে হেরিটেজ ট্যুরিজমের অন্তর্ভুক্ত করতে চায় কেন্দ্র। সান্ধ্যকালীন অনুষ্ঠানে তিনি বলেন, ‘ভারতের সংস্কৃতিকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে আগ্রহী কেন্দ্র সরকার। দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গেই পশ্চিমবঙ্গকেও ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা হবে।’

আরও পড়ুন :অধিনায়ক হিসেবে আরও একটি মাইলফলক অর্জন বিরাট কোহলির

ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে বাংলার শিক্ষিত যুবক যুবতীদের বেকারত্বের কালো ছায়া থেকে সরিয়ে আনতে চায় কেন্দ্র, এমনই জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরও বলেন, ‘বাংলা ঐতিহ্যশালী পর্যটন কেন্দ্রে পরিণত হলে এখানকার মানুষের উপার্জনের বিভিন্ন রাস্তা খুলে যাবে।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026