শ্রীলঙ্কার বিপক্ষে পুনেতে তৃতীয় এবং চূড়ান্ত টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কান ওপেনার দানুশকা গুনথিলকাকে আউট করার পর ভারতীয় স্পিড স্টার জসপ্রিত বুমরাহ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠলেন।
আরও পড়ুন : অধিনায়ক হিসেবে আরও একটি মাইলফলক অর্জন বিরাট কোহলির
৪৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ থেকে বুমরাহ বর্তমানে ৫৩ টি টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন। তালিকার দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছেন দুজন স্পিনার। যুজবেন্দ্র চাহাল ৩৭ ম্যাচে ৫২ উইকেট এবং স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৪৬ ম্যাচে ৫২ উইকেট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। চাহাল এদিন ম্যাচ খেললেও কোনো উইকেট দখল করতে পারেননি।
আরও পড়ুন : উর্বশীর এই সেক্সি ক্যাটওয়াক দেখলে চোখ ফেরাতে পারবেন না (ভিডিও)
চোটের জন্য বুমরাহ প্রায় চারমাস ক্রিকেট থেকে দূরে ছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন তিনি। ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিনি চার ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। ম্যাচটি ভারত সাত উইকেটে জিতেছিলো। গুজরাটের এই পেসার তৃতীয় এবং শেষ ম্যাচে দুই ওভার বল করে ৫ রান দিয়ে একটি উইকেট নিয়ে তার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে তুলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…