ভাইরাল & ভিডিও

Manisha Rani: কালো গাউনে রেড কার্পেটে হাঁটলেন মনীষা রানী, লাল ঠোঁটে দর্শকদের হৃদয় জয় করলেন

বিগ বস ওটিটি সিজন ২ ভারতে একটা বিশাল জনপ্রিয়তা অর্জন করেছিল একটা সময়ে। একটা দীর্ঘ সময় ধরে এই বিগ বস অনুষ্ঠানটি ভারতে একটা আলাদা জনপ্রিয়তা পেয়েছে। শুধুমাত্র সলমন খান এই অনুষ্ঠানের সঞ্চালক সেটার জন্যই না, এই অনুষ্ঠানে যারা অংশ নিয়েছিলেন, তারাও জনপ্রিয়তার দিক থেকে কিছু কম যান না। এই প্রতিযোগিদের মধ্যেই একজন ছিলেন বিহারের দাবাং গার্ল মনীষা রানী। সম্প্রতি তাকে দেখা গেল একটি অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটতে। কালো রংয়ের একটি গাউনে সেজে দুর্দান্ত কনফিডেন্সের সাথে সেই রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে গেলেন মনীষা। পাপারাজ্জিদের উদ্দেশ্যেও দিলেন পোজ।

কালো পোশাকে দুরন্ত স্টাইল প্রদর্শন মনীষার

এই ভিডিওতে দেখা যাচ্ছে মনীষা রানী একটি কালো রঙের গাউনে সুসজ্জিত হয়ে এই রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন। অত্যন্ত সাধারণ মেকআপ থাকলেও, নজর কেড়েছে তার লিপস্টিকের শেড। এমনিতে তাকে দেখা যায় সব সময় নিউড শেডের লিপস্টিক ব্যবহার করতে অথবা ম্যাট লিপস্টিক ব্যবহার করতে। তবে এই অনুষ্ঠানের জন্য তিনি পছন্দ করেছেন গাঢ় লাল রঙের গ্লসি লিপস্টিকের শেড। সোশ্যাল মিডিয়াতে তার এই লুক অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং বহু মানুষ এই ভিডিও পছন্দ করেছেন।

লিপস্টিকের শেড মন কাড়লো দর্শকদের

ভাইরাল ভায়ানি নামের একটি ইনস্টাগ্রাম পেজ থেকে মনীষার এই দুরন্ত লুকের ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছিল। ভিডিওটি মনীষা রানীর ভক্তদের বেশ পছন্দ হয়েছে এবং সবাই এই ভিডিওর নিচে করছেন কমেন্ট। অধিকাংশ মানুষেরই কমেন্ট দেখা যাচ্ছে এই লিপস্টিকের শেড নিয়ে। অনেকেই বলছেন, তারাও বহুদিন ধরে চাইছিলেন যেন এই ধরনের শেড তিনি ব্যবহার করেন। অনেকে আবার তার পোশাক নিয়েও কমেন্ট করেছেন। অনেকেই বলছেন, মনীষার এই পোশাক এবং স্টাইল তার পার্সোনালিটিকে একেবারে ম্যাচ করে। একজন ব্যবহারকারী লিখেছেন, “মনীষা এই পোষাকে সত্যিই রানী লাগছেন”। সব মিলিয়ে এই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026